কমলা একটি অত্যান্ত জনপ্রিয় পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। শিশু থেকে বৃদ্ধ সকলের কাছে কমলা এত প্রিয় যে কমলালেবু পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে কমলা শীর্ষস্থানীয়। প্রতি ১০০ গ্রাম কমলাতে যে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে তা হল ভিটামিন সি- ১০০মি. গ্রাম, ভিটামিন বি২-১০মি. গ্রাম, ভিটামিন বি- ৬ মি. গ্রাম, ক্যালসিয়াম- ৬ মি.গ্রাম, ভিটামিন ই- ২ মি. গ্রাম, কমলাতে প্রচুর ভিটামিন সি তাকায় তা রোগ প্রতিরোধ এবং রোগের তীব্রতা কমিয়ে দিতে সাহায্য করে। প্রচুর পরিমাণ কমলার রস খেলে সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা জ্বর অল্প সহজেই সেরে যায়। কমলা খেলে শিশুর দাঁতও হাড় মজবুত হয় এবং ত্বক হয় মসৃন। কমলাতে থাকা ভিটামিন সি এ্যান্টি এক্সিডেন্ট দেহে প্রতিনিয়ত তৈরি হওয়া ফ্রি র্যাডিকেলসকে প্রশমিত করে শরীরকে ক্যান্সারসহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে। ভিটামিন সি ফ্রি র্যাডিকেলস-এর সঙ্গে লড়াই করে বার্ধক্য ঠেকাতে সাহায্য করে এবং সর্বোপরি তারুণ্য বজায় রাখে। নিয়মিত ভিটামিন সি খেলে রক্ত চলাচল ভালো থাকে এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায় না। যার ফলে হৃদরোগ এবং উচ্চ রকত্চাপজনিত সমস্যা হয় না ফলে স্ট্রোকের ঝুঁকি এড়ানো যায়। ত্বক এবং চুলের সৌন্দর্য রক্ষায় কমলার অবদান রয়েছে।
কমলার পুষ্টিগুণ
in খাদ্য ও পুষ্টি December 28, 2017 0
medicalbd কমলার পুষ্টিগুণ চিকিৎসা ফিজিওথেরাপি মেডিকেল বিডি মেডিকেলবিডি 2017-12-28
medicalbd সাস্থের সকল খবর।

