লিভারের কার্যকারিতা
লিভার নষ্ট হলে শরীরের তরতাজা ভাব নষ্ট হয়। মুখ, চামড়া, নখ, চুল, শুষ্ক হয়ে জৌলসু নষ্ট হয়ে যায়। রক্তবাহী নালীতে পর্যাপ্ত রক্ত সরবরাহ করার কাজটি করে লিভার। লিভার যদি সঠিকভাবে কাজ করতে না পারে চোখের নীচে কালো কালো ছোপ পড়ে। চোখের রঙ পাল্টে হলুদ হয়ে যায়। হাত-পা-মুখ ফোলা ফোলা লাগে।
লিভারকে সুস্থ রাখার উপায়
* হেপাটাইটিস টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে জন্মের পরেই।
* প্রোটিন সমৃদ্ধ খাবার ছানা, সয়াবিন, মাছ, মাংস খেতে হবে।
* ফ্যাট জাতীয় খাবার ও মিষ্টি কম খাওয়া।
* এইচ.আই.ভি পজেটিভ থাকলে মাঝে মাঝে লিভার চেক করিয়ে নিন।
* মদ্যপান থেকে দূরে থাকুন।
* প্রয়োজন ছাড়া ওষুধ খাওয়া বন্ধ রাখুন।
* রাস্তার খোলা খাবার, রঙিন সরবত এড়িয়ে চলুন। রাস্তায় কাটা ফল কখনোই খাবেন না।
* যেখানে সেখানে জল খাবেন না।
* নিয়ম করে খাবার আগে হত ধোবেন।
* শাকসবজি ও ফল ভালো করে অবশ্যই ধুয়ে নিন।
* উচ্চ তাপমাত্রায় হেপাটাইটিস-বি ও সি ভাইরাস নষ্ট হয়ে যায়। তাই শাকসবজি কাঁচা অবস্থায় না খেয়ে উচ্চ তাপমাত্রায় রান্না করে খান।
* পানীয় জলের ক্ষেত্রে সতর্ক থাকুন।
* বাচ্চাদের হাতের নখ কেটে দিন এবং নিজেদের নখ পরিষ্কার রাখুন।
* ট্যাটু আঁকবার সময় যন্ত্রপাতি, সুঁচ যাতে পরিশুদ্ধ করে নেওয়া হয় সেদিকে লক্ষ রাখুন।
medicalbd সাস্থের সকল খবর।

