পবিত্র রমজান মাস সমাগত। এই রমজানে ইবাদত বন্দেগী করার জন্য সুস্থ থাকা একান্ত প্রয়োজন, তাই এই সময়ের সমস্যা গুলো সম্পর্কে সচেতন থেকে ব্যবস্থা নিলে এই পবিত্র মাসে সুন্দর ভাবে ইবাদত করা সম্ভব।রমজানে অন্যতম একটি সমস্যা হল কোষ্ঠ কাঠিন্য। কারন সারা দিন রোজা রখার পর ইফতারির সময় থেকে সেহেরীর সময় পর্য্যান্ত আমরা সাধারনত: ‘ রিচ ফুড ’ অর্থাৎ উচ্চ ক্যালরি যুক্ত খাবার খাই। আর সারাদিন পানিও খাওয়া হয় না, ফলে প্রায় সকল রোজাদারেরই রমজানে একটু একটু কোষ্ঠ কাঠিন্য দেখা দেয়। ফলে রমজানে পায়ুপথের বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায় বিশেষ করে পাইলস ও এনাল ফিসার নামক দুটি রোগের প্রাদূভাব এ সময়ে সবচাইতে বেশী হয়।
কোষ্ঠ কাঠিন্য এবং তৎজনিত প্রেসার দিয়ে মলত্যাগের কারনে মলদ্বারের রক্তনালী সূমহ ফুলে গিয়ে ছিড়ে যেতে পারে, এতে প্রচুর রক্তপাত হতে পারে। এটিই পাইলস। এছাড়া কঠিন মলের কারনে মলদ্বারও ছিড়ে যেতে পারে। এতে অল্প রক্তপাত ও তীব্র ব্যাথা শুরু হয়। ব্যাথার জন্য রোগী কোন কাজই করতে পারেন না ।গবেষনায় দেখা গেছে রমজানে পাইলস ও এনাল ফিসার এর সব চাইতে বেশী নতুন রোগী সৃষ্টি হয়। অপরদিকে পুরাতন রোগী যারা আছেন তাদেরও পাইলস ও ফিসার এর প্রকোপ এই সময়ে অনেক বেশী বেড়ে যায়। মলত্যাগের সময় রক্তপাত হলে রোজা ভেঙ্গে যায়, আর তীব্র ব্যাথা হলে রোগীকেই অনেক সময় রোজা ভেঙ্গে ফেলতে হয় বা এরপর আর রোজা রাখতে পারেন না। ফলে অনেকেই রমজানের নেয়ামত থেকে বঞ্চিত হন।
এ থেকে পরিত্রানের উপায় কি?
প্রথম কথা হচ্ছে রমজানে যথাসম্ভব ফলমূল ও শাক খান। ভাজাভূজি যথাসম্ভব কম খান, আর যাদের পূর্বে থেকেই কোষ্ঠ কাঠিন্য আছে মল নরম করার বিভিন্ন ঔষধ খান যেমন মিল্ক অব ম্যাগনেসিয়া বা লেকটুলুজ। সবচাইতে ভাল হয় যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে খাদ্যতালিকা তৈরী করা হয়।
দ্বিতীয় গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে যাদের পূর্ব থেকেই পায়ুপথের বিভিন্ন রোগ আছে যেমন রক্তপাত, ব্যাথা, ফোলা ইত্যাদী তাদের রমজানের পূর্বেই এর চিকিৎসা করিয়ে নেওয়া। তাহলে সুন্দর ভাবে তিনি রমজান মাসের সিয়াম সাধনা পালন করতে পারবেন।
তৃতীয় গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে যদি রমজান মাসে কোন সম্মানিত রোজাদারের এই সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথেই একজন কোলোরেকটাল সার্জন এর মাধ্যমে এর চিকিৎসা নেওয়া। তাহলে প্রাথমিক পর্য্যায়েই রোগের চিকিৎসা হবে, এবং তিনি বাকী রোজাগুলো যথাযথ ভাবে পালন করতে পারবেন। প্রত্যেকে ভালভাবে পবিত্র রমজান উদযাপন করতে পারুন, এই প্রত্যাশা রইল।
আরও পড়ুনঃ কোলন পলিপ ক্যানসারের পূর্বসুরী।
অধ্যপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
চেম্বার:জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসষ্ট্যান্ড,ধানমন্ডি,ঢাকা
মোবাইল: ০১৬২৬৫৫৫৫১১,০১৮৬৫৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।

