মনোযৌন সমস্যা কি?

মনোযৌন সমস্যা

মনোযৌন সমস্যা ও বিচ্যুতি কিন্তু জীবাণু দ্বারা উৎপন্ন কোনো রোগ নয়। বিভিন্ন জীবাণুর দ্বারা সৃষ্ট যৌনরোগকে বলা হয় ভেনারেল ডিজিজ। কিন্তু মনোযৌন সমস্যা বিচ্যুতি হলো সম্পূর্ণ মানসিক কারণে সৃষ্ট, আর এর কারণ সম্বন্ধে রোগী নিজেও টের পায় না বা উপলদ্ধি করতে পারে না। এখন এই মনোযৌন সমস্যা প্রকারভেদ সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হওয়ার জন্য নিম্নে সংক্ষেপে বর্ণনা করা হলো-

 

মনোযৌন সমস্যা- স্বাভাবিক রাতিক্রিয়ার বিঘ্নতা

এক্ষেত্রে সাধারণত রতিক্রিয়ার পরিমাণগত পরিবর্তন ঘটে। রতিক্রিয়ার কোনো অস্বাভাবিক বা নিয়ম বহির্ভূত মানকিকতা পরিলক্ষিত হয় না যেমন-

 

পুরুষদের বেলায়ঃ  

১. কামশীতলতা
২. পুরুষত্বহীনতা
৩. দ্রুত রতিস্খরণ
৪. বিলম্বিত রতিস্খলন
৫. পুরুষের অস্বাভাবিক কামাসক্ত

 

 

মহিলাদের ক্ষেত্রেঃ  

১. কামশীতলতা
২. যৌন সংকোচন
৩. রতিক্রিয়া চলাকালে প্রজননাঙ্গে ব্যথা
৪. নারীর অস্বাভাবিক কমাসক্ত এটাকে (Sex addiction of female) বোঝায়। এটা এক ধরনের বাতিক রোগ বলে মনে করা হয়।

 

 

যৌন বিচ্যুতি

এক্ষেত্রে রোগীর মধ্যে অস্বাভাবিক মানসিকতা প্রকাশ পায়। সমাজ, নীতি, ধর্মীয় বিরুদ্ধে রতিক্রিয়ায় রোগী আগ্রহ প্রকাশ পায় এবং সম্পন্নও করে থাকে। যৌনতা সম্পর্কে বাঁধা নিষেধ কমবেশি সব সময়েই ছিল ও থাকবে। এসব সামাজিক ও ধর্মীয় সাংস্কৃতিক বাঁধা নিষেধের জন্য এবং প্রজনন সম্পর্কে তথ্য সংগ্রহ করা গবেষকদের পক্ষে কষ্টকর।

আরও পড়ুন মনোযৌন সমস্যা বিচ্যুতি ও সমাধান

 

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*