শিশুদের জন্মগত ভাষা সমস্যা (পর্ব – ১)

শিশুদের ভাষা সমস্যা

শিশুদের ভাষা সমস্যা

রোগশোকের কারণে একটি স্বাভাবিক শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি যেমন হঠাৎ করে থেমে যেতে পারে, তেমনি বিভিন্ন স্নায়ুজাত ও শারীরিক প্রতিবন্ধকতার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে একটি শিশুর ভাষা বিকাশ পর্বটি পরিপূর্ণ না-ও হতে পারে অথবা তার বিকশিত ভাষা দক্ষতাটি হারিয়েও যেতে পারে। আজকের পৃথিবীতে ‘ভাষা সমস্যা’ এক অনিবার্য বাস্তবতা। পৃথিবীর সব সমাজেই ভাষা সমস্যায় আাক্রান্ত শিশু পাওয়া যায়। ভাষা সমস্যা শুধু বর্তমান সময়ের সমস্যা নয়, বরং সব যুগেই এর অস্তিত্ব ছিল। যেহেতু ভাষা সমস্যা বিষয়টি সম্পর্কে মানুষ তখন তেমনভাবে সচেতন ছিল না, সেহেতু এ ধরনের সমস্যা নিয়ে তাদের ভাবনার তেমন অবকাশও ছিল না। তার একটি অন্যতম কারণ হচ্ছে, তখন ভাষা সমস্যা ছাড়াও আরো অনেক তীব্র ও দীর্ঘমেয়াদি শারীরক ও মানসিক সমস্যা বর্তমান ছিল, যার দরুন সে সময়কার মানুষ এ সমস্যা সম্পর্কে সচেতন থাকর তেমন কোনো প্রয়োজনীয়তা বোধ করত না।

 

সাধারণভাবে ভাষা সমস্যা অভিধাটি ইঙ্গিত করে এমন একটি ভাষিক অবস্থা, যার ফলে তার স্বাভাবিক ভাষাগত উপাদাগুলোর বিকাশ বা বৃদ্ধি ব্যাহত হয়। শিশুর ভাষাগত সমস্যা প্রাথমিক পর্যায়ে কিছু উপসর্গের দ্বারা প্রকাশ ঘটে। এর মধ্যে অন্যতম উপসর্গ হলো, শিশুর মানসিক ও আবেগগত বহিঃপ্রকাশের সমস্যা। এ ধরনের সমস্যার সুদূরপ্রসারী প্রভাব তার নির্বাহী নিয়ন্ত্রণ সক্ষমতা থেকে শুরু করে। সামজিক দক্ষতা বা বুদ্ধিদীপ্ততার (Intelligence) সার্বিক বিচ্যুতি বিকার (Impairment) পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

 

শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে এ ধরনের প্রতিবন্ধকতার দু’টি মাত্রা আছে, একটি হচ্ছে ভাষা বিলম্ব এবং অন্যটি হচ্ছে ভাষাবৈকল্য। এ দু’টি মাত্রা ভাষা সমস্যার সম্ভাব্য কারণ হিসেবে ধরে নেয়া হয়। যদিও ভাষা সমস্যা বিষয়ে এ ধরনের পার্থক্য সব সময় পরিষ্কার নয়, তথাপি এ দু’টির সংজ্ঞা তুলে ধরা হলো-

ভাষা বিলম্ব (Language delay)

ভাষা বিলম্ব হচ্ছে ভাষা বিকাশের এমন একটি অবস্থা, যাতে শিশুর ভাষাগত উপদান, যেমন-ধ্বনি, অক্ষর, শব্দ, বাক্য ইত্যাদি উপাদান দেরিতে বিকাশ ঘটে। এ ধরনের ভাষা বিলম্ব যদিও গুরুতর ভাষা সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয় না, তবুও কোনো শিশুর মাধ্যে যদি ভাষা বিলম্বের উপসর্গ পরিলক্ষিত হয়,তাহলে দেরি না করে যেকোনো মানসিক এবং ভাষাবিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া বাঞ্চনীয়।

 

বাকি অংশঃ- শিশুদের জন্মগত ভাষা সমস্যা (পর্ব – ২)

 

 

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*