
বাগেরহাট ও শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
এম.পলাশ শরীফ: “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতি ফাউন্ডেশন মিলনায়তনে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীতে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ও বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, বিএমএর নেতা ডা. মোশারফ হোসেন, ডা. প্রদীপ কুমার বকসী, শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ প্রমুখ।
অপরদিকে : শরণখোলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দোগে ৭ এপ্রিল সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনের প্রশিক্ষন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র) এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলা উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকার্তা ডাঃ অসিম কুমার সমদ্দারের সভাপতিত্বে এবং পরিসংখ্যান বিদ বলরাম কিত্তনিয়ার পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কাজী মাহমুদা সুলতানা, ডাঃ দিবাকর বসাক সহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ।
medicalbd সাস্থের সকল খবর।
