বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম শহিদ, বাগাতিপাড়া, নাটোরঃ “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাঃ সবার জন্য সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এক র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাসেল, নাসিং সুপারভাইজার হাবিবা খাতুন, এম.টি (ইপি.আই) সঞ্জিব কুমার আচার্য, পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ বাগেরহাট ও শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*