
জামালগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃষ্টির দিনেও রুগীদের ভীড়
শফিউল আলম বিশ্বম্ভরপুর, সুনামগন্জ: সুনামগন্জের জামালগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নিত হয়েছে ৫০ শয্যায় অবকাঠামোর নির্মাণ কাজ চলছে দ্রুত। শনিবার ১৩ অক্টোবর প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে রোগীরা আসছেন সেবা নিতে। সরজমিনে দেখা যায় বৃষ্টি থাকা সত্তেও রোগীদের উপচে পরা ভীড় রয়েছে। চিকিৎসকরা পরম মমতা ভালোবাসা ও আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন নিরলসভাবে।
হাসপাতালের জরুরী বিভাগে কথা হয় চিকিৎসক মাহবুবুর রহমান সাথে, তিনি বলেন ডিএমএফ সনদ প্রাপ্ত চিকিৎসক এখানে চার জন রয়েছেন। অরুপপাল, আব্দুল্লাহ আল কাইয়ুম, পাপিয়া ও আমি নিজেও আমরা সেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছি আনন্দ চিত্তে। পারিশ্রমিক পাই না তাতে কোন দুঃখ নেই মহান আল্লাহ অধমকে মানব সেবায় চিকিৎসক হিসেবে নিয়োজিত করেছেন এ জন্য হাজার হাজার শুকরিয়া। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মনিসর চৌধুরী বলেন আমাদের হাসপাতাল ৫০ শয্যায় উন্নিত হয়েছে অবকাঠামোর কাজ দ্রুত হচ্ছে আশা করা যায় নির্বাচনের আগেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা অনুযায়ী জনবল সংকট সহ সবধরনের সমস্যা দুর হবে।
জনগন আরও উন্নত সেবা পাবে বলে জানান তিনি। জনৈক রোগীর অবিভাবক বলেন আমার ছেলে ডায়রিয়া রোগে আক্রান্ত হলে নিয়ে আসি হাসপাতালে অতিতের তুলানায় সেবার মান অনেকটাই ভালো। আমরা আরও উন্নত চিকিৎসা সেবার জন্য আশাবাদ ব্যক্ত করছি। সামছুন্নেছা বলেন আগের তুলনায় চিকিৎসা সেবা যদিও ভালো তবে পরিস্কার পরিছন্নতার অভাব রয়েছে হাসপাতালে।
medicalbd সাস্থের সকল খবর।
