
কোমর ব্যথায় মহিলারা নিয়মকানুন
মহিলারা যেসব নিয়মকানুন মেনে চলবেন:
- অল্প হিলের জুতো বা স্যান্ডেল পরুন,বিভিন্ন জুতোর হিলের উচ্চতা বিভিন্ন না হওয়াই উচিত।
- তরকারি কাটা,মসলা পেষা, কাপড় কাচা ও ঘর মোছার সময় মেরুদণ্ড সাধারণ অবস্থায় এবং কোমর সোজা রাখুন।
- কোমর ঝুঁকে বাচ্চকে কোলে নেবেন না। ঝাড় দেওয়া,টিউবওয়েল চাপার সময় কোমর সোজা রাখবেন।
- পানি ভরা কলস বা বালতি,ভারী আসবাবপত্র তুলতে প্রথমে হাঁটু ভাঁজ করে বসবেন এবং কোমর সোজা রাখবেন।
- মার্কেটিং বা শপিংয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে ১০ থেকে ১৫ মিনিট দাঁড়ানো বা হাঁটার পরে বিশ্রামের জন্য একটু বসবেন।
- বিছানা গোছানোর সময় কোমর ভাঁজ না-করে বরং হাঁটু ভেঙে বসা উচিত।
Please Subscribe Us!