আপনি কি ঘ্রাণশক্তি হারিয়েছেন ?

নাকের ঘ্রাণশক্তি

আপনি কি ঘ্রাণশক্তি হারিয়েছেন

নাকের ঘ্রাণশক্তি যদি হারিয়ে তাহলে বিড়ম্বনা সৃষ্ঠি হয়। আপনি ফুলের সুবাস, পচা জিনিসের দুর্গন্ধ পাবেন না। ঘ্রাণশক্তি হারালে আপনার জীবযাপনের মানের অবনতি ঘটবে।

ঘ্রাণশক্তি হারোনোকে আপনি বলবেন, ওটা বয়স বেড়েছে বলে হয়েছে। কাজেই এটা বয়ঃবৃদ্ধির সমস্যা। আপনার মন্তব্য আংশিক সত্য।
কারণ

আমাদের নাকের ভেতর এক প্রকার রিসেপ্টর (Receptor) রয়েছে এবং নাকের ছাদ থেকৈ গলা পর্যন্ত একটা নালী বা চ্যানেল আছে। মস্তিষ্কের আদেশে ওই রিসেপ্টর বাইরের যেকোনো ঘ্রাণ নেয়। নাকের ভেতরে অবস্থিত ওই রিসেপ্টর যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ঘ্রাণশক্তি হারিয়ে যায়। আবার নাকের ভেথর যদি কোনো প্রতিন্ধকতা থাকে তাহলে ঘ্রাণশক্তি থাকে না।

প্রতিক্রিয়া

নাকের ঘ্রাণশকিত্ যদি হারিয়ে যায় তাহলে বিড়ম্বনা সৃষ্ঠি হয়। আপনি ফুলের সুবাস নিতে পারবেন না। কোনো পচা জিনিসের দুর্গন্ধ পাবেন না । আগুনের ধোঁয়ার গন্ধ পাবেন না। কোনো পচা বা নষ্ট খাদ্যের দুর্গন্ধ পাবেন না। ঘ্রাণশক্তি হারালে আপনার জীবনযাপনের মানের অবনতি ঘটবে। কোনো খাদ্য আপনার কাছে উপভোগ্য হবে না। কারণ, ওটার সুগন্ধ পাবেন না। কথায় বলে, ঘ্রাণে অর্ধেক ভোজন। এর ফলে অনেকের খাদ্য গ্রহণ কমে যাবে। অপুষ্ঠিতে ভুগবে।

কী করবেন

কোনো নাক, কান ও গলার ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাকে বলতে হবে, আপনার ওই সমস্যা কখন কিভাবে শুরু হয়। যদি ওষুধের কারণে হয়ে থাকে, তাহলে তাকে ওষুধের নাম ও বিবরণ দিন। যদি কখনো মাথাধরা থেকৈ হয়ে থাকে কিংবা নাকের ভেতরের বাধাবিগ্ন থাকে তা-ও বলুন। অনেক সময় এসব সমস্যার অ্যান্টিবায়োটিক ও সার্জারির মাধ্যমে চিকিৎসা হয়।

আরও পড়ুনঃ টনসিল ইনফেকশন প্রদাহের জটিলতা।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*