বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আমাদের অফিসে, খাবার রেস্তোরাঁ, এমনকি বাসায়ও খেতে হয় চামচ দিয়ে। তবুও সকল বয়সের মানুষের কাছে আপনি একটি কথা প্রায়ই শুনে থাকবেন, ‘হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা।’ মাছে-ভাতে বাঙালির যতই এখন চাইনীজ আর থাই খাবারে মুখ যাক না কেন, হাত দিয়ে না খেলে যেন তৃপ্তি হয় না। চলুন জেনে নেই হাতে খাবার খাওয়ার সুফল।
১. হাতে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতের পেশিগুলোর একটা ব্যায়াম হয় এবং এতে করে রক্তশঞ্চালন বাড়ে, যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী।
২. আপনি হাত দিয়ে খাবার খেলে খাবারের সঙ্গে এক ধরনের মস্তিস্কের সেন্সাল কানেকশন তৈরি হয়, যা আপনাকে দেবে সুখানুভূতি। খাবার খেয়ে তৃপ্তি পাবেন এবং আপনার মেটাবলিজম (হজম) ক্ষমতা বৃদ্ধি পাবে।
৩. আয়ুর্বেদিক ধারণা অনুযায়ী হাতে খাবার খেলে তা হজমে সাহায্য করে। আপনি যখন হাত দিয়ে খাবেন, তখন সেটি যোগাসনের কাজ করে। এই আসন আপনাকে দেবে মানসিক প্রশান্তি। আপনার আঙুল যখন খাবার স্পর্শ করে, তখন মস্তিষ্কে বার্তা পায়, এতে করে হজমের জন্য নিঃসৃত রস খুব দ্রুত উৎপাদিত হয়।
৪. বৈদিক ধর্মগ্রন্থ অনুযায়ী, আমাদের আঙুলের মাথা সরাসরি আমাদের অনুভূতি ও স্নায়ুর সঙ্গে যুক্ত। যখন আমরা আঙুল দিয়ে খাই, তখন আমাদের সব স্নায়ু একসঙ্গে কাজ করে, যা আপনার খাবারে যোগ করে অন্য রকম তৃপ্তির মাত্রা।
৫. হাত দিয়ে খেলে মুখে খাবার দেওয়ার আগেই বুঝতে পারবেন, কতটা গরম খাবার আপনি খাচ্ছেন। এতে মুখ পুড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।
৬. মানুষের হাত চামচের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাই ভালো করে হাত ধুয়ে খেলে পেটে কম জীবাণু যাবে।
৭. আপনি সব সময় সব খাবার চামচ দিয়ে খেতে পারবেন না। কাটলারি দিয়ে আপনাকে ডাল-পরোটা খেতে বললে আপনি খাবার খাওয়ার সময় যে পরিমাণ বিরক্ত হবেন, তাতে আপনার খাওয়ার রুচিই নষ্ট হয়ে যাবে।
medicalbd সাস্থের সকল খবর।

