একটা কথা মনে রাখতে হবে, সুখাদ্য আমদের দীর্ঘজীবী করে। অখাদ্য বা কুখাদ্য আমাদের অকাল মৃত্যু ঘটায়। তার জন্য আমাদের সকলের পুষ্টি সচেতন হওয়া দরকার। আমাদের সুস্বাস্থ্যের জন্য যেমন HDL কোলেস্টেরল প্রয়োজন তেমনি LDL কোলেস্টেরল থেকে দুরে থাকাও খুব দরকার। সবার জানা থাকা দরকার, কোন কোন খাদ্যে মন্দ কোলেস্টেরল LDL রয়েছে। সেসব খাদ্য আমাদের না খাওয়া উচিত অথবা সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত। অভিজ্ঞ পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ানরা LDL সমৃদ্ধ খাদ্যের তালিকা দিয়েছেন।
ফাস্টফুড
সব সময় হামবার্গাস, ভাজা যেকোনো খাদ্য, ঝলসানো মুরগি ইত্যাদি এড়িয়ে চলতে হবে। এগুলোতে উচ্চমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। ব্রয়েলড স্যান্ডউইচ মুরগি খান। চামড়া খাবেন না। এগুলোর সাথে সালাদ খান। যেসব খাবার ঝলসানো নয়, সেগুলো খান। উচ্চমাত্রায় চুর্বিযুক্ত খাদ্য ও পনির খাবেন না।
প্রাণীজ চর্বি, মাখন ও পনির
সাধারণত মাখন বা ঘি দিয়ে যেসব খাবার তৈরি করা হয়, সেগুলো মুখরোচক। যেমন ঘি দিয়ে আলু ভর্তা, টোস্ট, পপকর্ন, পানকেক ইত্যাদি। কিন্তু যাদের দেহে উচ্চমাত্রায় কোলেস্টেরল ও হৃদরোগ আছে তারা এসব খাবর খাবেন না।
সামুদ্রিক মাছ (চিংড়ি)
যাদের রক্তে উচ্চমাত্রায় খউখ কোলেস্টেরল ও যাদের হৃদরোগ আছে, তারা এসব মাছ খাবেন না। LDL কোলেস্টেরল বেড়ে যাবে।
লাল মাংস
গরুর মাংস, খাসির মাংস ও ভেড়ার মাংস উচ্চমাত্রায় LDL কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাট বিদ্যমান। তাই হৃদরোগী ও কোলেস্টেরল আক্রান্ত ব্যক্তিরা এসব লাল মাংস খাবেন না। তার ব দলে শাকসবজি, শিম, ঝলসানো নয় এমন মুরগির মাংস খান। স্যামন মাছ খান। তাতে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে, যা হার্টের জন্য ও হৃদরোগীদের জন্য উপকারী।
কলিজা ও যকৃত
হৃদরোগী ও সুস্থ সবার জন্য কলিজা ও যকৃত অত্যন্ত ক্ষতিকর খাবার এগুলো সম্পুর্ণ কোলেস্টেরলযুক্ত খাবার।
আইসক্রিম
যাদের রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল রয়েছে, তাদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর । কারণ এটা সম্পূর্ণ ফ্যাট। হৃদরোগীদের জন্য এটা বিষ বলা যায়।
বেকারি প্রস্তুকৃত খাদ্য
কেক, স্পঞ্জ কেক, পাইস ও কুকিজ যা প্রাণীজ চর্বি ও ডিম দিয়ে তৈরি করা হয়। কাজেই এগুলো কোনো ভাবেই স্বাস্থ্যসম্মত নয়।
গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড
medicalbd সাস্থের সকল খবর।

