কী কারণে হৃদপিন্ডের জন্মগত ত্রুটি হয়?

হৃদপিন্ডের জন্মগত ত্রুটি

কী কারণে হৃদপিন্ডের জন্মগত ত্রুটি হয়ঃ

আপনার শিশু যদি একটি হৃদপিন্ডের জন্মগত ত্রুটি হয়ে থাকে, আপনি হয়তো ভাববেন গর্ভাবস্তায় আপনার কিছু ভুলের কারণেই সমস্যা হয়েছে। যদিও ডাক্তার অনেক সময়ই জানেন না কেন হয়।

বংশগতির কিছু প্রভাব থাকতে পারে। যেমন- কোন পিতামাতার যদি হৃদপিন্ডের জন্মগত ত্রুটি থাকে, তার শিশুর এই ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে বেশি। কখনো একাধিক শিশু হৃদপিন্ডের জন্মগত ত্রুটি নিয়ে পরিবারে জন্মাতে পারে, যদিও সাধারণত হয় না। যেসব শিশুর Down syndrome এর মতো জিনগত রোগ হয় তাদের হতে পারে। তথ্যানুযায়ী Down syndrome হওয়া শিশুদের অর্ধেকেরই হৃদপিন্ডের জন্মগত ত্রুটি থাকে। গর্ভাস্থায় ধূমপান জটিল ও অনেকগুলো হৃদপিন্ডের জন্মগত ত্রুটি করতে পারে। যেমন- সেপটাল ত্রুটিগুলো। গবেষকেরা কারণগুলো বের করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।

ঝুঁকি:

বেশির ভাগ হৃদপিন্ডের জন্মগত ত্রুটি শিশুর প্রাথমিক গঠনকালীন সমস্যা থেকে হয়, যার কারণ এখনো অজানা। যদিও কিছু পরিবেশগত ও বংশগত কারণ প্রভাব ফেলতে পারে। যেমন-

রুবেলা জার্মান হাম:

গর্ভকালীন রুবেলা আপনার শিশুর হৃদপিন্ড গঠনের সময় সমস্যা করতে পারে। আপনার ডাক্তার আপনাকে এই ভাইরাল অসুখটির বিরুদ্ধে immunity আছে কি না, পরীক্ষা করে দেখবেন এবং না থাকলে ভ্যাক্সিন দিয়ে দেবেন।

ডায়াবেটিস:

আপনার ডায়বেটিস থাকলে সাবধানতার সাথে নিয়ন্ত্রণে রাখলে আপনার জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি হওয়ার আশঙ্কা কমাতে পারেন, যা গর্ভবতী হওয়ার আগে ও গর্ভকালীন সময়ে করতে হবে। Gestational ডায়াবেটিস সাধারণত আপনার শিশুর জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি বাড়িয়ে দেয় না।

ওষুধ:

কিছু ওষুধ গর্ভবতী অবস্থায় নেয়া হলে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। আপনার ডাক্তারকে একটি পূর্ণ তালিকা দিন, আপনি কী কী ওষুধ নেন গর্ভবতী হাওয়ার যখণ চেষ্টা করেছেন তখনই।
যে ওষুধগুলো জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি বাড়িয়ে দিতে পারে, সেগুলো হলো Thallidomide(Thailomid, ACE), statins, aoene, claravis ও লিথিয়াম।

গর্ভকালীন মদপান:

গর্ভবস্থায় অবশ্যই মাদক পরিহার করবেন, কারণ তা জন্মগত হৃদযন্ত্রের ঝুঁটি বাড়িয়ে দেয়।

ধুমপান:

ধুমপান ও গর্ভবকালীন অবস্থায় অবশ্যই পরিবহার করবেন।

বংশগতি:

কখনো জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি পরিবারে থাকতে পারে এবং কোনো বংশানুক্রমিক অসুখের সাথে সম্পর্কিত থাকতে পারে। প্রচুর শিশু যাদের Down Syndrome যা একটি অতিরিক্ত ২১তম chromosome এর কারণে হয় (trisomy 21) তাদের জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি থাকে। একটি হারানো টুকরো ch হতে (detection) কিছু জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি করতে পারে।

Genetic testing:

এসব অসুখ গর্ভকালীন অবস্থায়ই শনাক্ত করতে পারে। আপনার যদি একটি শিশুর জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি থাকে, একজন Genetic counselor পরবর্তী শিশুর ঝুঁকি অনুমান করে দিতে পারবেন।

জটিলতা:

হৃদপিন্ডের জন্মগত ত্রুটি হলে কিছু জটিলতার সম্ভাবনা রয়েই যায়। যেমন- Congestive হার্ট ফেইলিউর: এই গুরুতর জটিলতা হতে পারে এমন শিশুদের, যাদের হৃদপিন্ডের জন্মগত ত্রুটি জটিল পর্যায়ের। এদের দ্রুত শ্বাস-প্রশ্বাস, পর্যাপ্ত ওজন ও gasping শ্বাস থাকতে পারে।

ধীর গতির গঠন ও পরিপক্বতা:

যেসব শিশুর গুরুতর হৃদপিন্ডের জন্মগত ত্রুটি তারা সাধারণত অন্য শিশুদের চেয়ে ধীর গতিতে বেড়ে ওঠে। তারা সমকালীন শিশুদের চেয়ে ছোট হতে পারে এবঙ যদি ¯œায়ুতন্ত্রে প্রভাব ফেলে তবে তারা দেরিতে হাঁটা ও কথা বলা শিখতে পারে।

হার্টের গতির সমস্যা:

হতে পারে হৃদপিন্ডের জন্মগত ত্রুটির জন্য বা ঠিক করার জন্য সার্জারির পরও Cyanosis আপনার শিশুর হৃদপিন্ডের জন্মগত ত্রুটির কারণে যদি অক্সিজেন কম রক্তের সংমিশ্রণে ঘটে, তবে শিশুটির ছাই নীল ত্বক হতে পারে। যাকে সায়ানোসিস বলে।

স্ট্রোক:

যদিও সার্বজনীন নয়, তবুও কিছু শিশু যাদের হৃদপিন্ডের জন্মগত ত্রুটি আছে, তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায় রক্তের চাকা হার্টের ছিদ্র দিয়ে brain পর্যন্ত চলে যাওয়ার কারণে।

মানসিক সমস্যা:

কিছু শিশুর মধ্যে নিরাপত্তার অভাব ও মানসিক সমস্যা হতে পারে।

জীবনব্যাপী ফলোআপ প্রয়োজনীয়তা:

যে শিশুদের হৃদপিন্ডের জন্মগত ত্রুটি, তাদের সারা জীবনই সচেতন থাকতে হবে। কারণ এ ত্রুটি থেকে হার্টের সংক্রমণ (endocarditis), heart failure অথবা ভাল্বের সমস্যা তৈরি হতে পারে। বেশির ভাগ শিশুকেই সারা জীবন একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে পারে।

আরও পড়ুনঃ হার্টের জন্মগত ত্রুটি বা কঞ্জিনেটাল হার্ট অসুস্থতা।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*