Bronchogenic carcinoma / ফুসফুসের ক্যান্সার

Bronchogenic carcinoma

ব্রঙ্কজেনিক কারসিনোমা হল ম্যালিগনেন্ট নিত্তপ্লাজম যেটি ফুসফুসের ব্রঙ্কাস বা ব্রঙ্কীত্তলে অবস্থিত এপিথেলিয়াম (সেল/কোষ) হতে উৎপত্তিগ্রস্থ।

(Pathology) প্যাথলজী:

প্রথমত, ব্রঙ্কজেনিক ক্যান্সার সাধারণত ফুসফুসের মিউকোসাল এপিথেলিয়াল কোষ হতে উৎপত্তি হয়ে একটি ছোট আকৃতির কোষ গুচ্ছ সৃষ্টি করে। দিন যত বাড়তে থাকে এই স্থানটি আকৃতিতে বড় হতে থাকে এবং ক্যান্সারে রূপ নেয়। মাঝে মাঝে আকৃতি এত বড় হয় যে এটি ব্রঙ্কিয়াল লুমেন/ছিদ্র পর্যন্ত এসে পড়ে তার সাথে ফুসফুসের দেয়াল ও তার আশেপাশের প্যারেনকাইমাতেও আঘাত আনে। গতানুগতিক ভাবে এই ক্যান্সার তার আশেপাশের লসিকা গ্রন্থি (Lymph Node) ও লিম্ফেথেটিক চ্যানেল দ্বারা উৎপত্তি স্থল হতে দূরের অর্গান সমূহে ছড়িয়ে পরে, যেমন: (Liver) যকৃত, (Brain) মস্তিষ্ক, এবং (Bone) হাঁড়। প্রায় সকল ফুসফুসের ক্যান্সার সাধারণত ফুসফুসের হাইলাস হতে উৎপন্ন নাও হতে পারে।

চলুন ফুসফুসের বিভিন্ন প্রকার ক্যান্সার সম্পর্কে জেনে নেই:

১. (Squamous cell carcinoma) স্কোয়ামস সেল ক্যান্সার: এক্ষেত্রে ক্যান্সারটি ম্যালিগনেন্ট স্কোয়ামস সেল/কোষ দ্বারা গঠিত হয় যেটি অনেক বেশি বিভিন্নতা প্রদর্শন করে থাকে। স্কোয়ামস সেল ক্যান্সার সাধারনত ফুসফুসে কেরাটিন/ Keratin এবং অন্তকোষীয় ব্রিজেস / (Inter cellular) দ্বারা গঠিত হয়। এই ক্যান্সারটি সাধারণত পুরুষদের মধ্যে অধিক্য দেখা যায় সাধারণত যারা বেশি ধুমপান করে থাকেন।

২. (Adeno carcinoma) এডিনো ক্যান্সার: এই ক্যান্সারটি সাধারণত ম্যালিগনেন্ট গ্লেন্ডুলার এপিথেলিয়াম দ্বারা সংগঠিত যেটি সাধারণত টিউমর থেকে টিউমারে বিভিন্নতা বজায় রাখে।যা দেখতে খুব ভালো লক্ষনীয় (Well Differentiated) নিত্তপ্লাজম সাধারণত গ্লেন্ড (Gland) হতে উৎপন্ন হয়। অন্যান্য নিত্তপ্লাজম (Neoplasm) গুলো ফুসফুসের প্যাপিলারী অংশে উৎপন্ন হয়ে থাকে সেক্ষেত্রে গ্লেন্ডর দরকার পড়েনা।

৩. (Small cell carcinoma) স্মল সেল ক্যান্সার: এই ধরনের ক্যান্সার সাধারনত ছোট সেল দ্বারা গঠিত। এদের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে ছোট গোলকৃতির কালা দেখতে নিউক্লিয়াস এবং খুব অল্প সাইটোপ্লাজম থাকে।এই ধরনের ক্যান্সার সমূহ সাধারণত শরীরের চর্তুদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো শরীরকে আক্রান্ত করে ফেলেআবন

৪. (Bronchioloalveolar carcinoma) ব্রঙ্কিও-এলভিওলার ক্যান্সার: এই ধরনের নিওপ্লাজম সাধারণত এডিনোকার্সিনোমা হতে উৎপত্তি হয়ে ফুসফুসের ব্রঙ্কীয় এলভিওলার অংশে আক্রমন করে। এক্ষেত্রে একাধিক নডিওল (Nodule) দেখা যায় যা ফুসফুসের বিভিন্ন অংশে বা (Junction) এ ছড়িয়ে থাকে।

TNM Classification of Non small cell lung cancer:

(Tx)- প্রাইমারী টিউমারটি সাধারণত অদৃশ্য থাকে। কিন্তু সাধারনত কাশি বা যখন ব্রঙ্কিওস্কোপী করা হয় তখন দেখা যেতে পারে।

(T0)- প্রাইমারী টিউমারটির কোন এভিডেন্স বা উপস্থিতি পাওয়া যায় না।

(Tis)- Carcinoma in Situ.

(T1)- টিউমারটি আকারে (৩ সে.মি.) হতে বড় হয়ে থাকে এর চারপাশে ভিসেরাল প্লুরা দ্বারা আচ্ছাদন থাকে। যেটি কোন অর্গান বা কোষ না ছড়িয়ে একটি বন্ধ আচ্ছাদনের ভিতর অবস্থিত হয়ে থাকে।

(T2)- টিউমরটি আকারে (>৩ সে.মি.) কিন্তু (<৭ সে মি)
– ভিসেরাল প্লুরাকে আক্রান্ত করে।
– ব্রঙ্কাসকে আক্রান্ত করে।
– সাথে এটিলেকটিসিস/ অবসট্রাক্টিভ নিউমোনাইটিস হতে পারে।

(T3)- ব্রঙ্কাসে টিউমারটি আক্রান্ত করে যেটির বিস্তার (<২ সেমি) ডিষ্টাল কারিনা (Carina) হতে কিন্তুু (Carina) কে আক্রান্ত করেনা।

(T4)- টিউমারটি যেকোন সাইজের হতে পারে এবং সেটি যেকোন অঙ্গানু সমূহকে আক্রান্ত করতে পারে যেমন: মিউিয়াস্টার্নাম, হার্ট, গ্রেট ভেসেলস, ট্রাকিয়া, ইসোফেগাস, ভাট্রিব্রাল বডি ইত্যাদি।

আরও পড়ুনঃ মনবদেহে রক্তে কত প্রকারের চর্বি কোলেস্টরল থাকে ?

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*