ভিটামিন ডি -এর ঘাটতি হলে (পর্ব – ১)

ভিটামিন ডি -এর ঘাটতি হলে (পর্ব – ১)

ভিটামিন ডি-এর ঘাটতি

আপনি কি সারা শরীরে ব্যথা অনুভব করেন এবং সর্বক্ষণ অবসাদ বোধ করেন? কি জন্য এমন হচ্ছে কারণ খুঁজে পাচ্ছেন না। তাহলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি হয়েছে। আমাদের অধিকাংশ স্বাস্থ্য সমস্যার মূল কারণ নির্ণয় হয় না। চিকিৎসা হয় অনুমাননির্ভর। ফলে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি।

আজ আমাদের আলাচ্য বিষয় হলো ভিামিন ডি-এর অভাবে কী কী স্বাস্থ্য সমস্যা হয় এবং তার প্রতিকার। আমাদের দেশের এক জরিপে দেখা যায়, প্রায় ৭০ শাতংশ মানুষ ভিটামিন ডি-এর অভাবজনিত কারণে ভুগছে। আর ১৫ শতাংশ অপর্যাপ্ত ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছে। তবে খুশির কথা ধীরে ধীরে মানুষ এ সম্পর্কে সচেতন হচ্ছে।

ভিটামিন ডি-কে বলা হয় সূর্যালোক ভিটামিন। অর্থাৎ সূর্য কিরণ থেকে প্রাপ্ত ভিটামিন। আমার শরীরের ত্বক সূর্যালোক থেকে এই ভিটামিন সংগ্রহ করে। আর কিছু ভিটামিন ডি আসে খাদ্য থেকে। এই ভিটামিন ‘ডি’ ঘাটতির কারণ হলো শারীরিক কর্মকান্ডের অভাব। বদ্ধঘরে বসে দিনাতিপাত করা। বাইরে সূর্যালোকে বের না হওয়া। বেশির ভাগ শহুরে চাকুরে ব্যক্তি ও ঘরে শুয়ে-বসে থাকা মহিলারাই এই ভিটামিন ঘাটতির শিকার। বিদেশীরা এ জন্য সমুদ্র বা নদীর তীরে সূর্যস্নান করে। আমাদের দেশে গাঁয়ের মানুষ হাটে, মাঠে, ঘাটে কাজ করে। তাই তারা খুব কমই ভিটামিন ডি অভাবজনিত রোগে ভোগে।

 ভিটামিন ডি-এর ঘাটতির পরিণাম কী ?

  • ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি পায়। অস্থিতে ক্যালসিয়াম গ্রহণ কমে যায়। হাড়ের শক্তি ও মাংসপেশির শক্তি হ্রাস পেতে থাকে। ফলে সারা শরীরে ব্যথা হয়। সারা দিন অবসাদ লাগে। ক্লান্তবোধ হয়। ঘন ঘন হাই ওঠে ঘুম ঘুম ভাব হয়।
  •  ভিটামিন ডি-এর অভাবে শরীরের হরমোনের ভারসাম্য থাকে না। অবিলম্বে এর প্রতিকার করতে কোনো অভিজ্ঞ চিকিৎসকের ও পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে।

বাকি অংশঃ ভিটামিন ডি -এর ঘাটতি হলে (পর্ব – ২)

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*