ভিটামিন ডি -এর ঘাটতি প্রতিকার :
শারীরিক সঠিক কর্মকান্ডের জন্য ভিটামিন ডি অপরিহার্য। তাই এর প্রতিাকর অত্যাবশ্যক। শরীরে ভিটামিন ডি শোষণের জন্য দৈনিক অন্তত কিছুক্ষণ রোদে থাকা দরকার। সারা শরীরের ত্বকে রোদ লাগানো দরকার। এজন্য প্রাতঃভ্রমণ খুবই উপকারী। পুষ্টিবিদ ও গবেষকদের মতে, প্রতিদিন দুপুর ১২টা থেকে আধা ঘন্টা এবং ২টার পর আধা ঘন্টা শরীরে রোদ লাগানো অত্যাবশ্যক। কমপক্ষে ২০ মিনিট ত্বকে রোদ লাগানো জরুরি। বিনা ব্যয়ে এই সময় আমরা ভিটামিন ডি পেতে পারি। মহিলারা মনে করেন, সূর্যলোক ত্বকের জন্য ক্ষতিকারক। এ ধারণা ভিটামিন ডি ঘাটতি বাড়ায়।
ঘাটতি পূরণে কী খাবেন :
সূর্যালোক ও ভিটামিন ডি বড়ির সাথে সাথে খাদ্যে পরিবর্তন অত্যাবশ্যক। এ জন্য মাছ, মুরগির গোশত, সায়াবিন, সি-এর সাথে ভিটামিন ডি গ্রহণে বেশি উপকার হয়। সেই সাথে ভিটামিন ‘এ’, ‘ই’ ও ‘কে’ নিতে হবে। এই ভিটামিন ঘাটতির রোগীরা সূর্যমুখীর বীজের সাথে লবণ ও চিনি দিয়ে চাটনি খেলেও উপকার পাবেন। যারা ভিটামিন ডি বড়ি খান, তারা হাঁটাহাঁটি ও ব্যায়ামের আগে বড়ি খাবেন। দৈনিক একজন প্রাপ্তবয়স্কের জন্য ৩০ থেকে ১০০ ইউনিট ভিটামিন ডি প্রয়োজন। ১০ থেকে ৩০ ইউনিট যথেষ্ট নয়। যারা বেশি ঘাটতিতে আছেন, তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। তাদের হয়তো ইনজেকশন নিতে হবে।
medicalbd সাস্থের সকল খবর।

