“Eyes on Diabetes” ডায়াবেটিসের উপর নজর দিন। ডায়াবেটিস সারা বিশ্বে মহামারী আকার ধারন করছে। এটি একটি নিরব ঘাতক রোগ। ২০১৫ তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ডায়াবেটিসের সংখ্যা প্রায় ৪১৫ মিলিয়ন (পুরুষ-২১৫.২, মহিলা-১৯৯.৫) এবং এ সংখ্যা ২০৪০ সালে ৬৪২ মিলিয়নে (পুরুষ-৩২৮.৪, মহিলা-৩১৩.৩) পৌছে যাবে। বাংলাদেশে প্রায় ১ কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং ১০তম স্থানে রয়েছে। এটি ২০৪০ সালে ৭তম স্থানে যাবে। প্রতি ৬ সেকেন্ডে ডায়াবেটিসের জটিলতায় ১ জন মারা যায় এবং ঐ সময়ে নতুন ২ জনে ডায়াবেটিস জন্ম নেয়। ৫০% ডায়াবেটিস রোগী রোগের উপসর্গ ছাড়া রয়েছে। বর্তমানে অনেক বাচ্চাদের ডায়াবেটিস দেখা যাইতেছে। এর কারণ সমূহ হলো- নগরয়ান, ফাস্টফুডের প্রবনতা, ব্যায়াম ও খেলাধুলার জন্য জায়গা সল্পতা। ডায়াবেটিসের কিছু লক্ষণ সমূহ হলো- শরীর দূর্বল ও শুকিয়ে যাওয়া, বেশি বেশি পানি পিপাসা পাওয়া। ডায়াবেটিস হলে ভয়ের কিছু নেই, শুধু সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস হওয়া চাই। ৬৫% “টাইপ টু” ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
কিভাবে ডায়াবেটিস হতে রক্ষা পাবেন:
ওজন নিয়ন্ত্রনে রাখুন, নিয়মিত ৩০-৪০ মিনিট হাটুন অথবা ব্যায়াম করুন, অধিক খাবার বর্জন করুন এবং আঁশযুক্ত খাবার খান (যেমন: শাক সবজি, শশা, গাঁজর ইত্যাদি), ধুমপান বর্জন করুন এবং সুশৃংখল জীবন যাপন করুন।
অধ্যাপক (ডাঃ) এম. এ. মান্নান
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ (এন্ডোত্রুাইনোলজিষ্ট)
আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাল
medicalbd সাস্থের সকল খবর।

