চুলের সমস্যায় যত প্রশ্নাবলী (পর্ব -৩)

চুলের সমস্যায় যত প্রশ্নাবলী (পর্ব -৩)

প্রশ্ন : মানসিক চাপে কি চুল পড়ে বা পেকে যেতে পারে ?

উত্তর : মাথায় গড়ে যে এক লক্ষ চুল থাকে তার শতকরা ৮০ ভাগই বাড়ন্ত পর্যায়ে থাকে এবং তাদের আয়ুষ্কাল দুই থেকে দশ বছর পর্যন্ত। এর পরের ষ্টেজ হচ্ছে স্থবির পর্যায় যখন চুল ক্রমে পড়ে যায়। মানসিক চাপ চুলের এ চক্রকে এলোমেলো করে দিতে পারে। অন্যদিকে মানসিক চাপের কারণে নিঃসৃত এনড্রোজেন হরমোন চুল ঝরে যাওয়াতে সাহায্য করতে পারে। নানাবিধ উদ্বেগ ও দুশ্চিন্তায় থাকলে খাওয়ার অনিয়ম হতে পারে এবং এসময়ে প্রোটিন ও অন্যান্য উপাদান কম গ্রহণ করার ফলে চুল পড়ে যেতে পারে।

চুল পাকা সমস্যাটি কতকটা জিনের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল আর কতকটা পরিবেশের প্রভাবের উপর নির্ভরশীল যা কিনা আবার ব্যক্তি বিশেষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভরশীল। সাদা চামড়ার মানুষের বিশ বছরের আগে চুল পাকার কারণ বংশানুক্রমিক বৈশিষ্টের জন্য হতে পারে। চুল পড়ে যাওয়ার ব্যাপারও অনেকাংশে শারীরিক নানাবিধ কারণে হতে পারে। মনস্তাত্বিক ও সামাজিক সমস্যাও চুল পড়ার মাত্রা বাড়াতে পারে।

প্রশ্ন : বয়সকালে চুল সাদা হয় কেন ?

উত্তর : আমাদের শরীরের রং উৎপাদনকারী কোষের নাম মেলানোসাইট। এই মেলানোসাইট মেলানোসোম নামক রঙিন পদার্থ তৈরি করে, যার ফলে চুলের রংয়ের পদার্থ তৈরি করে, যার ফলে চুলের রংয়ের ভিন্নতা দেখা যায় । কালো চুলে মেলানোসোমের পরিমাণ বেশি থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই মেলানোসোম কম তৈরি হয় ফলে চুলের রং সাদা হতে থাকে।

আরও পড়ুনঃ চুলের সমস্যায় যত প্রশ্নাবলী (পর্ব -২)

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*