মেডিকেলবিডি ডেস্কঃ ফিজিওথেরাপি হলো একটি স্বতন্ত্র চিকিৎসা যেখানে একজন ফিজিওথেরাপিস্ট রোগীকে পরীক্ষা করে রোগ/সমস্যা নির্ণয় করেন ও বিভিন্ন ফিজিক্যাল মেথডের মাধ্যমে চিকিৎসা, রোগ প্রতিরোধ, প্রতিবন্ধিতা সহ স্বাস্থেসেবায় সকল স্তর চিকিৎসা পেশাজীবি হিসেবে কাজ করেন।
ফিজিওথেরাপিস্টগণ হল একটি স্বতন্ত্র চিকিৎসা পেশাজীবি যারা রোগ/সমস্যা নির্ণয়, চিকিৎসা পরিকল্পণা প্রণয়ণ, চিকিৎসা প্রদান, মূল্যায়ন করত নানাবিধ শারীরিক সমস্যার চিকিৎসা করে থাকেন। চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চিকিৎসামূলক মুভমেন্ট, চিকিৎসামূলক ব্যায়াম, গবেষণালব্দ ম্যানুয়াল চিকিৎসা পদ্ধতি, স্পিলটিং-টেপিং, ব্রেসিং-নিডলিং এবং ইলেকট্রোথেরাপি ও ফার্মাসিউটিক্যাল এজেন্ট।
ওয়াল্ড কনফেডারেশ অব ফিজিক্যাল থেরাপি(WCPT)
ফিজিওথেরাপিস্ট বা ফিজিওফেরাপি চিকিৎসকগণ মানবদেহের চলন ও কার্যপ্রণালী উন্নয়ন, সর্বোচ্চ নড়ন ও চলনব্যাপ্তি, ব্যথা নিয়ন্ত্রণও নিরাময় এবং বিভিন্ন শারিরিক সমস্যার চিকিৎসা প্রদান ও প্রতিকার করে থাকেন। তারা নানাবিধ শারিরীক চিকিৎসা প্রয়োগ করেন।
ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব অকুপেশন-বিশ্ব-স্বাস্থ্য সংস্থা(WHO)
সরকারী নীতিমালা অনুযায়ী “ফিজিওথেরাপিস্ট”
সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত চিকিৎসা অনুষধের অধীনে“ফিজিওথেরাপিতে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্ণশীপ সহ ৫ বছরের ব্যাচলর ডিগ্রিধারীগণ ফিজিওথেরাপিস্ট” হিসেবে গন্য হবেন।
গণপ্রজান্ত্রী বাংলাদেম গেজেট ১৯৮৫
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ফিজিওথেরাপিতে ডিপ্লোমাধারীগণ ফিজিওথেরাপি সহকারী (গেজেট ১৯৮৫) বা মেডিকেল টেকনোলোজিস্ট-ফিজিওথেরাপি গেজেট ১৯৮৯) হিসেবে গন্য হবেন। তারা “ফিজিওথেরাপিস্ট” গণের সহকারী হিসেবে কাজ করে।
ফিজিওথেরাপিস্ট গণ যে সকল রোগে ফিজিওথেরাপি চিকিৎসা করেন
★মাস্কিউলোস্কেলেটাল ও অর্থোপেডিক ফিজিওথেরাপি – ঘার ব্যথা, পিঠ/কোমর ব্যথা, মেরুদন্ডে ব্যথা/আঘাত/ক্ষয়, মেরুদন্ডের সমস্যার কারণ হাতে/পায়ে ব্যথা/অবশ/ঝি ঝি, বাত/অথ্রাইটসের ব্যথা/ফোলা/চলাফেরায় কষ্ট, মাংসপেশিতে আঘাত/ ফোলা/ ব্যথা ইত্যাদিতে ফিজিওথেরাপি চিকিৎসা।
★নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি- স্ট্রোক, পারকিন্সনিজম, মটর, নিউরন ডিজিজ, ডিমেনশিয়া, জিবিএস, এস্কফালাইটস/ এলেফালোপ্যাথি, স্পইনাল ইনজুরি ইত্যাদি নিউরোলজিক্যাল সমস্যায় ফিজিওথেরাপি।
★পেডিয়াট্রিক ও নিউরোডেভেলপমেন্টাল ফিপিওথেরাপি – সেরিব্রাল পালসি, অটিজম, মায়োপ্যাথি, মায়ালোপ্যাথি সহ শিশুর জন্মগত/অর্জিত প্রতিবন্ধিকতা/ বিকলাঙ্গতায় ফিজিওথেরাপি।
★গাইনোকলোজিক্যাল ফিজিওথেরাপি- গর্ভধারণের প্রারম্ভে ও পরের, সিজার, পরবর্তী সময়ের এক্সারসাইজ ও ফিজিওথেরাপি চিকিৎসা।
★স্পোর্টস ফিজিওথেরাপি- খেলাধুলা ও কাজের সময়ে যে কোন মাংপেশি, লিগামেন্ট-টেন্ডোন, সফট টিস্যু ইনজুরিতে ফিজিওথেরাপি চিকিৎসা।
★কার্ডি-রেসপিরেটরি ফিজিওথেরাপি-হৃদযন্ত্রের/শ্বাস সমস্যার কারণে নানা জটিলতা নিরসনে ফিজিওথেরাপি চিকিৎসা।
★জেরিয়াট্রিক ফিজিওথেরাপি বয়স্ক নাগরিকদের নানান ব্যথা/অক্ষমতা আর সমস্যায় ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা।
★আরগোনমিক্স ও প্যালিয়াটিভ ফিজিথেরাপি-ভুল দেহবস্থানের জন্য নানা-ব্যথা প্রতিরোধ/সচেতনতা ও ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা।
medicalbd সাস্থের সকল খবর।

