
পায়ূপথরে জটিল রোগ
এনাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো (Fistula in Ano ) পায়ূপথের একটি জটিল রোগ । বাংলায় এই এনাল ফিস্টুলাকে বলা হয় ভগন্দর বা নালী।এনাল ফিস্টুলা কি ? পায়ূপথের ভিতরে থাকে কিছু গ্রন্থি এবং পায়ুপথে থাকে কোটি কোটি জীবাণু । এই জীবাণু গ্রন্থির মাধ্যমে পায়ূপথের চারিদিকের স্থানসমূহে ছড়িয়ে পরে এবং ফোড়া বা abscess তৈরি করে ।এই ফোড়া কোনো এক সময় বাইরে এবং পায়ূপথের ভিতরে ফেটে যায় । এভাবে ফেটে গিয়ে সে পায়ূপথের সাথে বাইরের একটি “ড্রনে”বা নালী তৈরি করে । এই“ড্রনে” দিয়ে এর পর পায়ূপথ থেকে পুঁজ, রক্ত মল ইত্যাদি বাইরে আসতে থাকে ।এটিই এনাল ফিস্টুলা ।
রোগীর পায়ূপথের বাইরে সাধারণত ( দুই ইঞ্চির মধ্যে) একটি মুখ দিয়ে এই পুঁজ রক্ত ইত্যাদি বের হতে থাকে । সাধারণত অল্প অল্প ।কখনও কখনও এই মুখটি বন্ধ হয়ে গিয়ে পায়ুপথের ঐ স্থানটি ফুলে যায়, ব্যাথা জ্বর ইত্যাদি হয়। রোগীরা অনেক সময় সঠিক সময়ে চিকিৎসা করেন না বা সঠিক চিকিৎসা করেন না ,তখন ফিস্টুলা নানা দিকে ডালপালা বস্তিার করে। একে কমপ্লক্সে ফিস্টুলা বলে ।অনেক সময় বাইরে একাধিক মুখ ও তৈরি হয়।
এনাল ফিস্টুলা একটি জটিল রোগ ।এটি পুরোপুরি নর্মিূল করা অনেক সময় অসম্ভব হয়ে পরে।এনাল ফিস্টুলার একমাত্র চিকিৎসা অপারেশন এবং এই অপারেশন এর পর রোগী ভাল হতেও সময় নেয় ।বর্তমানে কিছু আধুনিক অপারেশন যেমন- (LIFT) ( ligation of intersphincteric fistula tract)
এসেছে যেগুলোতে মোটামুটি তাড়াতাড়ি ভাল হয় ।কিন্তু বিশ্বব্যাপী ফিস্টুলা অপারেশন এর পর ও আবার হয় ।মার্কিন যুক্তরাষ্ট্রে এনাল ফিস্টুলার আবার হওয়ার হার ত্রিশ শতাংশ ।পায়ূপথে এই একটি রোগ যার অনেক সময় একাধিক অপারেশন করতে হয় ।
বাংলাদেশের চিকিৎসকেরা এর চিকিৎসা করছেন সাফল্য জনক ভাবে ।আমাদের সাফল্যের হার বিশ্বের উন্নত দেশের মতই । তাই এই রোগ হলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নেওয়া বাঞ্চনীয় ।সাফল্যের সম্ভাবনা এতে অনেক বেড়ে যায় ।
আরও পড়ুনঃ মলদ্বার না কেটে অত্যাধুনিক পাইলস অপারেশন।
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেক্টাল সার্জন
চেম্বারঃ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বাসস্ট্যান্ড,ধানমন্ডি ,ঢাকা
ফোনঃ ০১৮৬৫৫৫৫৫১১,০১৬২৬৫৫৫৫১১
medicalbd সাস্থের সকল খবর।
