আপনার শিশুর প্রথম দাঁত উঠলে করনীয়।

শিশুর প্রথম দাঁত

শিশুর দাঁত ওঠাঃ

যেদিনটিতে আপনার শিশুর প্রথম দাঁত উঠতে দেখা গেল, সেই দিনটি আপনার কাছে এক অতি আনন্দময় উত্তেজনার দিন। আর তারপরেই আপনি আপনার বাচ্চার নতুন দাঁতের মিষ্টি হাসি বারবার দেখতে চাইবেন। যদিও খুব তাড়াতাড়ি হলে ৩-৪ মাস বয়সে কিংবা খুব দেরি হলে এক বছর বয়সে দাঁত ওঠা শুরু হয়, তবে সাধারণত প্রায় ছ‘মাস বয়সের সময়ই শিশুর দাঁত বেরোনো আরম্ভ হয় কিন্তু দাঁত বেরোনোর আগেই শিশুর মাড়িতে দাঁতগুলো এক এক করে বেরোবার প্রস্তুতি শুরু হয় এবং এত শিশু একটু অস্বস্তিও বোধ করে। এই সময় লক্ষ্য করলে দেখবেন, বাচ্চার মুখ দিয়ে লালা ঝরছে, সবকিছুতেই কমড়াতে চাইছে আর কিছুটা যেন খিটখিটে, হয়ে যাচ্ছে। আপনার শিশুর এই অস্বস্থিকর অবস্থা কাটানোর জন্য আপনি যা করতে পারেন তা হলো:

১. কড়ে আঙ্গুল দিয়ে তার মাড়ি আস্তে আস্তে ঘষে দিন।

২. একটু শ্কত কিছু তাকে চিবোতে দিন- যেমন কাঁচা গাজর, সেঁকা রুটি।

৩. শিশুকে তরল খাদ্য খেতে দিন কাপে। এই সময় চুষে খাওয়া তার পক্ষে কষ্টকর হতে পারে।

৪. ঠান্ডা হাওয়ায় শিশুকে বার করবেন না, কেননা এত সাধারণত: দাঁত ওঠার যন্ত্রণা আরো বেড়ে যায়।

আপনার বাচ্চার সমস্ত দাঁত বেরিয়ে গেলে (সাধারণত: দু‘বছরের মধ্যে) তাকে চিবোনোর মত খাদ্য, টাটকা ফলমূল এবং কাঁচা শাকসবজি প্রচুর পরিমাণে দিন। এইসব চিবোনোর ফলে তার দাঁত হয়ে উঠবে পরিষ্কার এবং ঝকঝকে।

মনে রাখবেন, এমন কি দুধ দাঁতের ক্ষেত্রেও দাঁতের স্বাস্থ্যবিধিঘ মেনে চলা খুবই জরুরি। অতএব তাকে অল্প বয়সেই দাঁত মাজার অভ্যেস করান। শিশুর খাদ্যে চিনি জাতীয় জিনিস কম দিন। এত তার দাঁতের ক্ষয় রোধ করা যাবে এবং স্থায়ী দাঁতের স্বাস্থ্যসম্মত গঠনের জন্য শিশুর খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকা চাই।
বয়সের হিসেবে দাঁত বেরোনোর অনুক্রম

  • ৬-৮ মাস ১ ইনসাইজর
  • ৬-১০ মাস ২ ইনসাইজর
  • ১২-১৫ মাস ৩ ইনসাইজর
  • ১৮-২৪ মাস ৪ ইনসাইজর

                          ⇒৫ মোলার

                          ⇒৬ মোলার

                          ⇒৭ ক্যানাইন

  • ২০-৩০ মাস ৮ ক্যানাইন

                          ⇒৯ মোলার

                          ⇒১০মোলার

আরও পড়ুনঃ শিশু মাথা অস্বাভাবিক বড় নয় তো!

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*