সুস্বাস্থের জন্য হাত ধোয়ার গুরুত্ব
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যেসব নিয়ম মেনে চলা জরুরি, যেগুলো মেনে চললে স্বাস্থ্য সুন্দর থাকে, রোগব্যাধি কম হয়, সেগুলোই ব্যাক্তিগত স্বাস্থ্যচর্চা। এগুলোর মধ্যে আছে শারীরিক পরিচ্ছন্নতা, কাপড়া-চোপড়ের পরিচ্ছন্নতা, হাত-মুখ, পা, দাঁত, নখ ইত্যাদি ও যত্ন সতর্কতার সাথে হাঁচি-কাশি দেয়া, দেখেশুনে থুথু ফেলা ইত্যাদি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, বা ব্যাক্তিগত স্বাস্থ্যচর্চার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। আমাদের এই জনপদে বারবার আঘাত হানে সংক্রামক ব্যাধি। এক সমীক্ষায় দেখা গেছে, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর প্রায় ৯৯ শতাংশই পৃথিবীর অনুন্নত ৬০টি দেশের অধিবাসী। যাদের স্বাস্থ্য খাতে বাৎসরিক বরাদ্দের পরিমাণ মোট ঘোষিত জতীয় বাজেটের ৫ শতাংশেরও কম। অথচ একটু সচেতন হলেই সামান্য সাবান দিয়ে হাত ভালোভাবেই ধুয়ে(বিশেষ কওে খাওয়ার আগে ও মলত্যাগের পর) পরিষ্কার রাখার মধ্যমে উপরিক্ত সংক্রামক ব্যাধি থেকে বাঁচা যায় এবং এই রোগুলোতে আক্রান্ত রোগীর মৃত্যুহার প্রায় ৪৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব।
ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে ভালোভাবে হাত ধৌতকরণ প্রক্রিয়াটি এখ পর্যন্ত সব চেয়ে সস্তা ও কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। অথচ আমাদের দেশসহ অনুন্নত বিশ্ব এই স্বাস্থ্যবিধি সস্পর্কে একেবারেই অজ্ঞ। তাই এ ব্যাপাওে সারা বিশ্বে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিকল্পে ইউনিসেফ ২০০৮ সালে ১৫ অক্টোবর ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ হিসেচে ঘোষণা করেছে। যার প্রধান কর্মপরিকল্পনা হলো সমগ্র বিশ্বে। বিভিন্ন স্কুলের শিশুদেও এই স্বাস্থ্যবিধির উপকারিতা ও সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন কওে ক্রমে তা সমাজে, গ্রামেগঞ্জে, এমকি পুরো দেশ ও সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়া।
আমরা যখন হাত দিয়ে নান কাজ করি, এটা- সেটা ধরি তখন অসংখ্য জীবাণু হাতে লেগে যায়। এক মিলিমিটার লোমকূপের গোড়ায় প্রায় ৫০ হাজার জীবাণু থাকতে পারে। আর কথিত আছে, একটা আংটির নিচে গোটা ইউরোপ মহাদেশের জনসংখ্যার সমান সংখ্যক জীবাণু বাসা বাঁধতে পারে। এসব জীবাণু খালি চোখে দেখা যায় না। এরপর যখন আমরা সেই হাতে খাবার খাই, মুখ, চোখ, নাক স্পর্শ করি তখন সংক্রমিত হই। অন্যকে স্পর্শ কওে তাকেও আমরা জীবাণু দ্বারা আক্রান্ত করতে পারি। বিশ্বাস করুন আর না-ই করুন, প্রতি বছর পৃথিবীতে ডায়রিয়া আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩.৫ মিলিয়নের বেশি শিশু তাদের বয়স মারা যায়।
আরও পড়ুনঃ ডাক্তারের মতে কখন হাত ধোয়া উচিত
গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড
medicalbd সাস্থের সকল খবর।

