ডাক্তারের মতে কখন হাত ধোয়া উচিত

ডাক্তারের মতে কখন হাত ধোয়া উচিত

কখন হাত ধোয়া উচিত: 

বলা হয় Health begins with your hand অর্থাৎ আপনার স্বাস্থ্যেও যত্ন আপনার হাতের যত্ন নেয়া থেকেই শুরু হয়। এই মৌলিক দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমাদের হাতকে পরিচ্ছন্ন এবং জীবাণু মুক্ত রাখতে হবে।

 

  •  খাবার গ্রহণের আগে ও পরে

 

  •  ছোট শিশুদেও কোলে নেয়ার আগে

 

  •  বিশ্রামকক্ষে বিশ্রামের পর

 

  •  ঘুমের আগে ও পরে

 

  •  কোনো পশুপাখি ধরার পর

 

  •  হাত কোনো কারণে ময়লা হলে

 

  •  বেকারি এবং হোটেলে কাজের আগে ও পরে

 

  •  নাক, কান, চোখ বা শরীরের যে কোন অঙ্গ চুলকালে অথবা পরিষ্কার করলে

 

  •  ডায়াগনস্টিক ল্যাবে কাজের আগে ও পরে

 

  •  কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর বা আক্রান্ত ব্যাক্তি নিজে অন্য কোনো সুস্থ ব্যাক্তির কাছে আসার আগে।

 

  •  মলমূত্র ত্যাগের পরে

 

  •  ঘর বাড়ি পরিষ্কার করার পরে

 

  •  বাজার থেকে এসে

 

  •  টাকা-পয়সা গোনার পরে

 

  •  ডাক্তার হলে রোগী দেখার আগে ও পরে

 

 

  •  হাঁচি-কাশিতে হাতের ব্যবহার করলে

 

  •  নখ কাটা ও পরিষ্কার করার পরে

 

  •  খাদ্য(বিশেষত শুঁটকি মাছ, গোশত ও সামুদ্রিক খাদ্র) প্রক্রিয়াজাতকরণের আগে ও পরে

 

  •  এমন কাজ যা করলে আপনার মনই বলে দেবে হাত ধুয়ে ফেলতে। এমতবস্থায় পরিষ্কার করে ফেলুন আপনার কর্মসম্পাদনের বাহনটি, অর্থাৎ আপনাার হাত।

আরও পড়ুনঃ সুস্বাস্থের জন্য হাত ধোয়ার গুরুত্ব

 

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*