
ব্যায়ামের সময়
ব্যায়ামের সময় যদি না পান
আপনার জানা আছে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা ব্যায়াম করা অত্যাবশ্যক, কিন্তু দৈনন্দিন নানা কাজের জন্য এই আধা ঘন্টা সময় পান না। তাহলে কী করবেন? এ জন্য আমরা আপনাকে কিছু পরামর্শ দেই।
কোনো কারণে যদি কোথাও অপেক্ষা করতে হয়। কেউ লাইনে দাঁড়িয়ে থাকতে চায় না। তাহলে কী করা যায়। দাঁড়িয়ে পেছনে চাপ দিন বা বাঁকান ১০ মিনিট। পাকস্থলীর মাংসপেশিকে ১০ মিনিট চাপ দিন। আপনার হাত দুটিকে ওপরের দিকে তুলে নিচের দিকে নামান ১০ মিনিট। পায়ের গোড়ালি উুঁচু করে হাঁটুর সাথে চাপ দিন। ব্যায়ম শেষ। যখন অবসরে চেয়ারে বসে আছেন তখনো ব্যায়ম করতে পারেন। কী করে? টেবিলের ড্রয়ারে একটা টেনিসবল রাখবেন। যখন অবসর পাবেন বলটাকে হাতে নিয়ে চাপ দিয়ে ধরে রাখুন ১০ মিনিট। তারপর ছেড়ে দিন। এভাবে যতক্ষণ পারেন করতে থাকুন। ব্যায়াম হবে।
বাজারে গিয়ে জিনিস কিনে দুই হাতে বাজারের ব্যাগ বহন করুন। এতে যে সামান্য শ্রম হবে তা আপনার হার্টরেট বৃদ্ধি করবে। ফলে ক্যালরি জ্বলবে। টেবিলে যখন কাজ করছেন তখন টেবিলে কাজ করার সময় মাঝে মাঝে উঠে দাঁড়ান রুমের ভেতর হেঁটে ঘুরে আসুন। অনেকক্ষণ চেয়ারে বসে থাকবেন না। চেয়ারে বসে ডানে বামে মোচড় দিন মাঝে মাঝে।
যখন দাঁত ব্রাশ করেন তখন এক পায়ে এক মিনিট দাঁড়িয়ে থাকুন। তার পর আরেক পায়ে দাঁড়ান এভাবে যতক্ষণ পারেন করুন। ব্যায়াম হচ্ছে।
রাতে খাওয়ার সময় আপনার কাঁধকে শক্তিশালী করতে মাঝ মাঝে তুলুন আবার নামান। ফলে আপনার ঘাড় ও কাঁধের আড়ষ্টতা দূর হবে। ব্যায়ামও হবে। যতক্ষণ পারেন আপনার বাহুকে চক্রাকারে ঘোরান। এভাবে ১০ মিনিট করুন। ব্যায়াম হবে।
সকালে নাশতার জন্য অপেক্ষা করছেন? এই অপেক্ষার সময়টুকু ব্যায়াম করুন। এক পা সামনে বাড়ান। আবার আগের জায়গায় আনুন। আরক পা একই ভাবে সামনে বাড়ান। আবার গুটিয়ে আনুন। এভাবে ১০ মিনিট করুন।চেয়ার থেকে ওঠা ও বসার মধ্যে ব্যায়াম আছে। আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান সোজা হয়ে। ১০ পা হেঁটে এসে আবার বসুন সোজা হয়ে। এটাও ব্যায়াম।
কোনো ট্রাফিক সিগনালে অনেকক্ষণ বসে থাকলে মহিলাদের জরায়ুতে এবং সবার মূত্রথলি ও পেটের ওপর চাপ পড়ে। তাই গাড়ি থেকে নেমে পড়–ন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন বা লেফট-রাইট করুন। সবুজ বাতি জ্বললে গাড়িতে ওঠেন। যখন টিভি দেখেন একাধারে এক দেড়-ঘন্টা না বসে মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটুন। চলাফেরা করুন। তারপর বসুন।
আরও পড়ুন : যে ১০টি কারনে স্মৃতিশক্তি লোপ পায়।
medicalbd সাস্থের সকল খবর।
