যে ৫ টি কারণ আপনার শুক্রাণু ধ্বংসে ভূমিকা রাখে

শুক্রাণু ধ্বংসে যে ৫ টি কারণ

আপনার শুক্রাণু ধ্বংসে যে ৫ টি কারণ ভূমিকা রাখেঃ

আপনি তাঁকে গর্ভবতী না করার চেষ্টায় এত বছর কাটিয়েছেন, যখন আপনি অবশেষে একটি বাবা হতে চান, আপনি জেনে বিস্মিত হবেন যে সন্তান ধারণ করা অতি সহজ বেপার নয়। আসলে, প্রতি ৮ টির মধ্যে ১ টি দম্পতি গর্ভবতী হওয়ার জন্য নানা সমস্যায় পড়েছেন। এবং প্রতি ৩ টির মধ্যে ১ টি ক্ষেত্রে, সমস্যাটি পুরুষের দিক হতে। একটু খেয়াল করলে সমস্যা টি কোথায় হচ্ছে জানা সম্ভব –

১. গভীর রাত জেগে থাকাঃ

যারা প্রতি রাতে ৬ ঘণ্টার কম ঘুমায় তাদের তুলনায় ৭ থেকে ৮ ঘন্টা প্রতি রাতের ঘুমানোর পুরুষ থেকে ৩১% কম বাবা হতে পারে। গবেষকরা বলছেন, ঘুমের অভাব হলে মানবদেহ টেসটোসটেরন হরমোন উৎপাদন কমিয়ে দিতে পারে, যা শুক্রাণু উৎপাদন জন্য অপরিহার্য।এক্ষেত্রে অতিরিক্ত ঘুম অপরিহার্য নয়, দৈনিক ৭-৮ ঘণ্টা রাতে ঘুম হলেই হল।

২. মাছ খাওয়া বর্জন করাঃ

গবেষণায় দেখা গেছে যারা কম মাছ খায় তাদের তুলনায় মাছ বেশি খাওয়া পুরুষদের শুক্রানুর সংখ্যা অনেক গুন বেশি। বিশেষ করে ওমেগা-৩-সমৃদ্ধ মাছ যেমন, স্যামন বা টুনা খেলে বেশি শুক্রাণু সংখ্যা এবং উচ্চতর স্বাভাবিক মাত্রার শুক্রানু তৈরি হয়। অন্যদিকে, যে সকল পুরুষ প্রক্রিয়াজাত মাংস, বেকন, ফাস্টফুড বেশি খায় তাদের শুক্রানুর সংখ্যা অতীব মাত্রায় কম।

৩. সোডা পানঃ

মানব প্রজনন বিদের মতে, যে সকল পুরুষেরা দৈনিক ১টি সোডা পান করে তাদের শুক্রানুর সংখ্যা অন্য স্বাভাবিক পুরুষের তুলনায় অনেক কম।খাদ্যাভ্যাসে অত্যধিক চিনি বা মদ্যপান ইনসুলিন প্রতিরোধের প্রধান কারন। যদি আপনার সোডা পানের অভ্যাস আপনি স্থূল করে, সেক্ষেত্রে নিজস্য সমস্যা তৈরি করে যেমন, কম টেস্টোস্টেরোন এবং অতিরিক্ত ইস্ট্রজেন মাত্রা, যা আপনার উর্বরতার জন্য খারাপ।

৪. অতিরিক্ত স্ট্রেসঃ

উচ্চ স্ট্রেসে থাকা পুরুষদের চেয়ে কম স্ট্রেসে থাকা পুরুষদের শুক্রানুর গুণমান অতীব ভাল, গবেষণায় দেখা গেছে। অত্যাধিক স্ট্রেস আপনার প্রজনন হরমোন কে বাড়য়ে দেয়, যেটি নির্দিষ্ট ভাবে শুক্রানু ধ্বংসের কাজ করে।

৫. আপনার প্যান্টের পকেটে স্মার্টফোনঃ

গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন আপনার স্বাভাবিক শুক্রানুর ব্যাঘাত করে, ফোন থেকে নির্গত বিকিরণটি শুক্রাণুকে ডিএনএ ক্ষতির কারণ হতে পারে। মোবাইল ফোন থেকে উৎপন্ন তাপ আপনার অণ্ডথলি ভিতরে তাপমাত্রা বৃদ্ধি এবং শুক্রাণু উৎপাদন ব্যাহত করতে পারে।

আরও পড়ুনঃ পুরুষদের গাইনোকোমাসটিয়া (স্তন বৃদ্ধি) এবং প্রতিকার।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*