হাতের নাগালে থাকা এই সহজলভ্য দাওয়াইয়ের কথা অনেকেরই জানা নেই। আপনি যদি সকালে এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে সেটি পান করে আপনার দিন শুরু করেন তাহলে নানাভাবে উপকৃত হবেন, শরীরও সুস্থ থাকবে।
এই লেবু পানি আপনার দেহে পটাশিয়াম (Potassium) কেলশিয়াম (Calcium) এবং মেগনেশিয়াম (Magnesium) রূপে ইলেকট্রোলাইট (Electrolyte) -এর যোগান দেয়। মনে রাখতে হবে, রাতের ঘুমের মধ্যে আমাদের দেহ পানিশূন্য (Dehydrate) হয়ে যায়। লেবুর রস লিভার বা যকৃতের জন্য বেশ উপকারী। কেননা এটি যকৃত (Liver) থেকে অধিকতর বিষ (Toxin) অপসারণে সহায়তা করে। শুধু তা-ই নয়, লেবুর রস ভিটামিন সি গ্রহণ বাড়াতে সহায়ক এবং অনাক্রম্য পদ্ধতি (Immune System) শক্তিশালী করে।
সঠিক উপায়ে পানের নিয়ম
প্রথমে চিনি ছাড়া এক গ্লাস গরম পানিতে একটি লেবুর রস মেশান। লেবুর রস বের করার জন্য জুসারও ব্যবহার করতে পারেন। এ থেকে লেবুর কিছু তেলও বের হবে যা কাজে লাগবে।
অবশ্যই ঘুম থেকে উঠে খালি পেটে পান করবেন। সকালের নাশতার এক ঘণ্টা আগে খাওয়া ভালো। দীর্ঘমেয়াদি উপকারিতা পেতে নিয়মিত লেবু পান করতে পারেন। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এ পানীয় পান করবেন।
medicalbd সাস্থের সকল খবর।

