পূর্ণ দানা (Whole grain) ও আঁশ (Fiber) সমৃদ্ধ খাবার খেলে স্বাস্থ্যপ্রদ ওজন বজায় থাকে। যারা অধিক পরিমাণে পূর্ণ দানা খান তাদের ওজন স্বাস্থ্যসম্মত থাকবে। বছরের পর বছর ধরে হাজারো লোকের উপর এ নিয়ে গবেষণা হয়েছে। দেখা গেছে, যারা সাদা রুটি এবং অন্যান্য পরিশোধিত খাবার খায়, তাদের তুলনায় যারা পূর্ণ দানাযুক্ত খাবার গ্রহণ করে, তাদের ওজন অতি মাত্রায় বাড়ে না। কিন্তু এটা কি দানার কারণে, নাকি লোকেরা অধিক স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে?
এটা খতিয়ে দেখতে গবেষকরা লোকজনকে পূর্ণ দানা অথবা পরিশোধিত (Refined) খাবার খেতে দিয়েছেন এবং প্রত্যেককে ৫০০ ক্যালরি পরিমাণ খাবার কম খেতে বলেছেন। তিন মাস পর দেখা গেছে, ওজন কমার ব্যাপারে কোন হেরফের হয়নি। প্রকৃতপক্ষে পূর্ণ দানা গ্রহণকারীদের ওজন কমেছে অত্যন্ত ধীরগতিতে।
গবেষক পেনী ক্রিস ইথারটন (Penny Kris- Etherton) বলেন ‘আমরা দেখেছি যে কেউ কেউ ভাবেন, রাত ৯টা বেজে গেছে। অথচ এখনো আমি পূর্ণ দানার সব খাবার খাইনি। কাজেই তারা তিনবারের খাবার একবারে খেয়ে নেন এবং ভাবেন পূর্ণ দানার খাবার যাদুর ন্যায় কাজ করবে এবং সকল চর্বি গলিয়ে দেবে।
গবেষক ইথারটন বলেন, আমরা দেখেছি যে পরিশোধিত (Refined) খাদ্য গ্রহণকারীদের তুলনায় পূর্ণ দানা গ্রহণকারীদের তলপেটের চর্বি অধিক কমেছে। আর তলপেটের চর্বিই ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
আরেকটি জরিপে দেখা গেছে, পূর্ণ দানা যারা খেয়েছেন তাদের তলপেটের চর্বি তেমন কমেনি এবং বেশির ভাগ জরিপেই দুই গ্রুপের ওজন কমার ক্ষেত্রে তেমন হেরফের দেখা যায় নি। এটাও মনে রাখা দরকার যে, কোন কোন পূর্ণ দানার খাবার পরিশোধিত খাবারের তুলনায় অধিক ক্যালরি রয়েছে।
শেষ কথা: পরিশোধিত আটার রুটির বদলে পূর্ণ দানার রুটি খান, তবে এটি যাদুবলে আপনার চর্বি রাতারাতি কমিয়ে দেবে- এমনটা প্রত্যাশা করবেন না।
medicalbd সাস্থের সকল খবর।


