
পাইলস এর অপারেশন কি বার বার করতে হয়।
প্রশ্নঃ- ডাক্তার সাহেব শুনেছি পাইলস এর অপারেশন একবার করলে নাকি বার বার করতে হয়?
সব রোগীরই চিকিৎসা করি ভাল হয়।কিন্তু সবারই একটিই কমন প্রশ্ন, সেটি হচ্ছে ডাক্তার সাহেব শুনেছি পাইলস এর অপারেশন একবার করলে নাকি বার বার করতে হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, একটি সুস্পস্ট না। আমি এপর্য্যন্ত কয়েক হাজার পাইলস এর অপারেশন করেছি। Recurrence বা আবার পাইলস হওয়ার হারহাজারে একটি বা দুটি।এটাকে অতি স্বাভাবিক ধরা যেতে পারে।তাহলে এই প্রশ্ন জনমনে এত ব্যাপক, এরকি কোন ভিত্তি আছে, হ্যাঁ আছে। এই প্রশ্নের কারন আমাদের দেশে কোলোরেকটাল সার্জন অর্থাৎ এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা হাতে গোনা।
পূর্বে তো একেবারেই ছিল না , ফলে জেলা পর্য্যায়ে এম বিবিএস ডাক্তার থেকে বিশেষজ্ঞ সার্জন পর্যন্ত সকলেই পাইলস এর অপারেশন করেন। ফলশ্রুতিতে এক পর্যায়ের চিকিৎসার এক রকম ফল হয়। আর পায়ুপথ স্থানটি অতি সংবেদনশীল হওয়ায় যথাযথ অপারেশন না হলে এবং অপারেশন পরবর্তী নিয়মকানুন যথাযথভাবে মেনে না চললে জটিলতা হতে পারে।
এই জটিলতা দুই ধরনের। একটি হচ্ছে পাইলস আবার হওয়া আর অপরটি হচ্ছে পায়ুপথ সরুহয়ে যাওয়া।যথাযথভাবে অপারেশন না হলে এই দুটির যে কোনো একটি হতে পারে কিন্তু যথাযথভাবে অপারেশন হলে এর হার খুবই কম, আমাদের কয়েক হাজার অপারেশন এর রিকারেন্স বা আবার হওয়ার হার এক শতাংশেরও নিচে।
আবার হওয়ার ব্যাপারে প্রচালিত ধারনার আরও কারন আছে।পায়ুপথে অনেক রোগ হয়, যেমন পাইলস, ফিসার, ফিষ্ঠুলা, ইত্যাদি। এর মধ্যে কয়েকটি রোগ বার বার হওয়ার প্রবনতা থাকে, যেমন ফিষ্ঠুলা ।এর একবার অপারেশন করলে আবার হওয়ার হার বিশ্বব্যাপীই বেশী , কিন্তু পাইলস নয়। সাধারন মানুষ সব কিছুকেই পাইলস মনে করার ফলে এই ধারনার উৎপত্তি হয়।
আরও একটি কারন হচ্ছে পাইলস এর অপারেশন করার পর এ রোগীর পরবর্তীতে পায়ুপথে অন্য রোগওহতে পারে। সেটাও পাইলস বলে অনেকে ভুল করতে পারেন।
সোজা এবং সহজ কথায় পাইলস এর অপারেশন একবার করলে বার বার করতে হয়, এই ধারনাটি সম্পূর্নভুল। সঠিকভাবে এবং যথাযথ প্রকৃয়ায় পাইলস এর অপারেশন হলে এবং অপারেশনের পরবর্তী নিয়মকানুন মেনে চললে আবার পাইলস হওয়ার কোন সম্ভাবনা নেই।সম্মানিত রোগীরা এ ব্যাপারে আস্বস্থ থাকতে পারেন।
অধ্যাপক ডা: এসএমএ এরফান
বাংলাদেশের পাইয়োনিয়ার কোলোরেকটাল সার্জন
DPRC Hospital Limited
medicalbd সাস্থের সকল খবর।
