নখের ফাঙ্গাস ভালো করার পদ্ধতি

নখের ফাঙ্গাস ভালো করার পদ্ধতি

পায়ের নখ অতি সহজেই ফাঙ্গাসের শিকার হয়, কারণ পায়ের নখে ধুলোবালির খুব কাছাকাছি থাকে। এছাড়াও যারা বন্ধ জুতো পড়েন এবং পায়ে ঘামার সমস্যা রয়েছে তারাও পায়ের নখে ফাঙ্গাসের সমস্যায় ভুগে থাকেন। এটি খুবই বিরক্তিকর একটি সমস্যা। নখের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায়, ফুটে উঠে এবং হলদেটে আকার ধারণ করে। ঘরে বসেই নিচের পদ্ধতিতে পায়ের নখের ফাঙ্গাস দূর করা যায়।

ভিক্সঃ

সবচাইতে সহজ উপায়ে ফাঙ্গাস তাড়ানোর একটি উপায় হচ্ছে ভিক্স ভ্যাপোরাবের ব্যবহার। সর্দি, মাথাব্যথার কারণে অনেকেই এই মলমটি ব্যবহার করেন। এটি ফাঙ্গাস তাড়াতে বেশ সহায়ক। প্রতিদিন ২ বার শুধুমাত্র ভিক্স ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। একটি ব্যান্ডএইড দিয়ে নখটি ঢেকে রাখুন। ব্যস, সমস্যার সমাধান।

হলুদঃ

আমন্ড অয়েলে বা অলিভ অয়েল খানিকটা কাঁচা হলদু কুচি করে কেটে জ্বাল দিয়ে ছেঁকে হলুদের তেল তৈরি করে নিন। এবার এই হলুদের ১ টেবিল চামচ তেলের সাথে ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি পায়ের ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। দিনে ৩ বার ব্যবহার করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাস ধ্বংস করবে।

বেকিং সোডাঃ

কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি ফাঙ্গাস আক্রান্ত নখের উপরে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এভাবে দিনে ২/৩ বার করুন যতদিন পর্যন্ত না ফাঙ্গাস দূর হয়। এছাড়াও জুতোর ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন। বেকিং সোডার অ্যাল্কালাইন বা ক্ষার ফাঙ্গাসের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী।

আরও পড়ুনঃ গৃহস্থালীর অতি প্রয়োজনীয় টুকিটাকি টিপস।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*