
ধূমপান ত্যাগ করুন।
কেন ত্যাগ করবেন?
ধূমপান কেবলই (শতকরা ১০০ ভাগ) অকল্যাণ ও অসুন্দরের বাহক। ধূমপায়ী ব্যাক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র সব ক্ষেত্রেই কেবল অকল্যাণ বয়ে আনে। ধূমপানের ফলে ব্যাক্তি নিজে ও তার অর্থনীতি, ব্যাক্তির পরিবার, ব্যাক্তির প্রতিবেশী, বন্ধবান্ধব এবং কর্মক্ষেত্রের সহকর্মীসহ সমাজ ও রাষ্টের সবাই ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ধূমপায়ী (Active) ও অধূমপায়ী (Passive) সবার ক্ষেত্রেই বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিসাধন করে। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-
- হার্ট অ্যাটাক
- উচ্চ রক্তচাপ
- ডায়াবেটিস
- ফুসফুসের সমস্যা(ক্যান্সার, ব্রংকাইটিস ও অ্যাজমা)
- ব্রেইন স্ট্রোক প্যারালাইসিস
- দেহের বেশির বাগ ক্যান্সার
- পায়ের পচন(গ্যাংগ্রিন)
- পায়ের রক্ত চলাচলের সমস্যা
- পাকস্থীর আলসার
- রক্তে কোলেস্টেরলের আধিক্য ইত্যাদি
»নিজেকে প্রশ্ন করুনঃ
- আগে সময় নিয়ে চিন্তা করু, আপনি কি ধরণের ধূমপায়ী। স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি বা সামাজিক ধূমপায়ী?
- কোন কোন মুহুর্তগুলোতে আপনার বেশি ধুমপান করতে ইচ্ছে হয়?
- কেবল সামাজিকতা রক্ষার্থে ধূমপান করে থাকেন?
- দৈনিক কয়টি সিগারেট পান করে থাকনে?
- আপনি কি পানের সাতে তামাক পাতা ও জর্দা গ্রহণ করে থাকেন?
- আপনি কি মানসিক উদ্বিগ্নতা বা হতাশা নিবারণের নিমিত্তে ধূমপান করে থাকেন?
- এমন কোন পরিস্থিতি বা সঙ্গী-সাথী আছে যার কারণে আপনি ধূমপান করতে উদ্বুদ্ধ হন?
- ধূমপানের সাথে অন্য কোনো নেশার (যেমন- মদপান, জুয়া ইত্যাদি) সংযোগ আছে কি?
- আপনি কি সত্যিই ধূমপান ত্যাগে আগ্রহী এবং এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ বা ডাক্তারের সাতে কথা বলতে আগ্রহী?
- আপনি কি শরীর গঠনমূলক প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী বা আপনার ধূমপান ত্যাগে সহায়ক হবে?
»ধূমপানকে দৃঢ়তার সাথে না বলতে একটি তারিখ নির্দিষ্ট করুন-
কমপক্ষে ২০ সপ্তাহ সময় হাতে রেখে সময় নির্ধারণ করুন, যাতে ধূমপান ত্যাগের জন্য নিজেকে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত করে নিতে পারেন।
যারা মূলত কর্মক্ষেত্রেই বেশি ধূমপান করে থাকনে তারা ধূমপান বর্জনের জন্য সপ্তাহের শেষে যেকোনো একটি দিন বাছাই করে নিতে পারেন।
»পরিবার, বন্ধুবান্ধব ও কর্মক্ষেত্রের সহকর্মীদের আপনার ধূমপান ত্যাগের সিদ্ধান্তের বিষয়টি অবিহত করুন যাতে আপনি তাদের কাছ থেকে সর্বপ্রকার সহযোগিতা, উৎসাহ ও পরামর্শ পেতে পারেন।
এমন কোনো ব্যাক্তিকে খূঁজে নিন যিনি আপনার মতো ধূমপান ত্যাগে আগ্রহী। এর ফলে পারস্পরিক পরামর্শ ও উৎসাহ প্রদানের মাধ্রমেস কঠিন মুহুর্তগুলো কাটিয়ে দেয়া সম্ভব হবে।
»ধূমপান ত্যাগের ফলে আপনি যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তা শক্তভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ধূমপান ত্যাগরে ফলে অনেকেই বিভিন্ন স্বপ্ল ও দীর্ঘমেয়াদী সমস্যার সম্মুখীন হন। বেশির ভাগ ধূমপান ত্যাগের তিন মাসের মধ্যেই পুনরায় ধূমপান আরম্ভ করেন। তাই ধূমপান ত্যাগের সাথে সাথে ধূমাপান বর্জনের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক সমস্যাগুলো এবং পুনরায় ধূমপার করার অদম্য আগ্রহকে অবশ্যই শক্তভাবে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি শুরু করতে হবে।
»আপনার বাড়িঘর, গাড়ি ও কর্মক্ষেত্র থেকে সিগারেটসহ ধূমপানের অন্যান্য উপকরণ অপসারণ করুন-
সিগারেট, লাইটার, অ্যাশস্ট্রে ও দিয়াশলাই দূরে ছুড়ে ফেলুন। আপনার পরিধেয় কাপড় ও অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি থেকে ধূমপানের দুর্গন্ধ দূর করতে তা ধুয়ে পরিষ্কার করুন।
আপনার গাড়িটি শ্যাম্পু দিয়ে ধৌত করুন, ঘরের পর্দা ও কার্পেট পরিষ্কার করুন এবং চেয়ার, টেবিলসহ অন্যান্য ফার্ণিচার পানির পাম্পের মধ্যে কিছুক্ষণ রাখুন।
সমস্যা অনুযায়ী পদক্ষেপ
সমস্যা সময়কাল পরিত্রাণের উপায়,পুনরায় ধূমপানের ইচ্ছা জাগ্রত হওয়া ১ম সপ্তাহ থেকে কয়েক মাস বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন।
হাঁটতে শুরু করুন
গল্প করুন
কুরআন তেলাওয়াত করুন বা শ্রবণ করুন অধৈর্য বা অস্থির হয়ে পড়া ২য় সপ্তাহ থেকে ৪র্থ সপ্তাহ নিয়মিত ব্যায়াম করুন
উষ্ণ পানিতে গোসল করুন
নিজের ব্যাপারে উচ্চ ধারণা রাখুন
যথাসম্ভব চা-কফি পরিহার করুন নিদ্রাহীনতা ২য় সপ্তাহ থেকে ৪র্থ সপ্তাহ সন্ধ্যা ৬টার পর থেকে চা-কফি পরিহার করুন।
মনকে যথেষ্ট বিশ্রাম দিন।
নিয়মিত ব্যায়ামের অভ্যাস করুন ক্লান্তি বা অবসাদ দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ হালকা ঘুমিয়ে নিন
নিজের মনের শক্তি বাড়ান মনোযোগের অভাব কয়েক সপ্তাহ পরই কাজে চাপ কমিয়ে আনুন ।
মানের ওপর চাপ হ্রাস করুন ক্ষুধা বৃদ্ধি পাওয়া চতুর্থ সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ বেশি পরিমাণে পানি পান করুন।
কম ক্যালরিযুক্ত খাবর গ্রহণ করুন শুষ্ক কাশি হওয়া, গলা শুকিয়ে যাওয়া ও সর্দি হওয়া চতুর্থ সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ প্রচুর পরিমাণে পানি পান করুন।
প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন কোষ্ঠকাঠিন্য ও পেটে গ্যাস হওয়া চতুর্থ সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ প্রচুর পরিমাণে পানি পান করুন।
ফাইবারযুক্ত খাবার বেশি গ্রহণ করুন অনিয়ন্ত্রিত সমস্যার জন্য যেকোনো সময় নির্ভরযোগ্য ডাক্তার বা বিশেষজ্ঞ বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
medicalbd সাস্থের সকল খবর।
