
HDL কোলেস্টেরল
দীর্ঘ জীবনের জন্য HDL কোলেস্টেরল প্রয়োজন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দীর্ঘ গবেষণার পর এই মন্তব্য করেছে, যে, HDL কোলেস্টরল দীর্ঘ জীবন দান করে এবং হৃদরোগ থেকে রক্ষা করে । The framingham Heart Study উল্লেখিত মন্তব্যকে সমর্থন করে চিকিৎসকেরাও এবিষয়ে একমত পোষণ করেন। তারা আরো বলেন, HDL কোলেস্টরলের স্বল্পতায় হৃদরোগ, স্ট্রোক, লিঙ্গ উথান সমস্যা, দীর্ঘ জীবন সমস্যা হতে পারে।
হৃদরোগ:
প্যারালাইসিস ও পুনর্বাসন ভিডিও
নিন্মমাত্রায় HDL কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ঝুকি বৃদ্ধি কর ্ তাই LDL কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ HDL করে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করা আব্যশক। The framingham Heart Study বলেছে, HDL কোলেস্টেরলের মাত্রা যদি ৪০ এর নিচে নেমে যা, তাহলে হৃদরোগ বেড়ে যায়। আর এই মাত্রা হ্রাস পেলে Trigly ceride মাত্রা বেড়ে যায়, যা বৃদ্ধি করা উচিত। বিশেষত যাদের বয়স ৭৫এর উর্দ্ধে তাদের এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন এবং যত্নবান হতে হবে।
স্ট্রোক:
বিভিন্ন প্রকার স্ট্রোক হতে পারে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় Ischemic Stroke যার ফরে হার্ট অ্যাটাক হয়। উচ্চমাত্রায় HDL কোলেস্টেরল থাকলে এই সম্ভাবনা কম থাকে। বিভিন্ন সমীক্ষায় দেখা যায়, HDL মাত্রা দ্বারা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আঁচ করা যায়। এ ছাড়া যাদের HDL মাত্রা বেশি তারাও ঝুকি বুঝতে পারে।
আয়ুষ্কাল
বিভিন্ন জরিপ ও সমীক্ষায় দেখা গেছে, HDL কোলেস্টেরলের সাথে দীর্ঘ জীবন বা আয়ুষ্কাল জড়িত। অন্য এক সমীক্ষা বলেছে, বার্ধকে Cognitive functon , HDL কোলেস্টেরলের সাথে সম্পর্কিত। কিন্তু অন্য গবেষণা বলছে, আয়ুষ্কাল বা দীর্ঘ জীবন বংশগত বা Genetic, HDL কোলেস্টেরলের সাথে সর্ম্পকিত নয়্ এ ব্যাপারে আরো গবেষণা প্রয়োজন।
আমাদের লক্ষ্য কী:
গবেষকেরা বলছেন, প্রকৃতপক্ষে HDL এর প্রকৃত কোনে নির্দিষ্ট মাত্রা নেই। তবে বেশি বা উচ্চমাত্রায় থাক শ্রেয়। যুক্তরাষ্ট্রের National Cholesterol Education program and American Diabetes Association HDL 40mg/dl মাত্রায় রাখার পরামর্শ দিয়েছ তবে এর চেয়ে উচ্চমাত্রায় থাকলে ভালো হয়। হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুকি কম থাকে।
কিভাবে HDL মাত্রা বাড়ানো যায় :
স্ট্রোক প্রতিরোধের উপায়, কিভাবে স্ট্রোক প্রতিরোধ করবেন।
ব্যায়াম:
যত বেশি সময় শারীরিক পরিশ্রম করা যায়, ততই ভালো। এতে ৩ শতাংশ থেকে ২০ শতাংশ মাত্রা বাাড়ে।অার দুই মাসের মধ্যে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফল পাওয়া যায়। যারা অল্পক্ষণ ব্যায়্ম করে, তাদের ফল পেতে দুই বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।
ভালো চর্বি
মোট ক্যালরির ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ ভালো চর্বি প্রয়োজন। এর কম হলে HDL মাত্রাও কমে যাবে। অলিভঅয়েল গ্রহনে HDL মাত্রা বাড়ে এবং Tram fat HDL মাত্রা কমিয়ে LDL মাত্রা বাড়ায়।
ভালো কার্বস :
উ্চ্চমাত্রায় আশযুক্ত খাদ্য খুব ধীরে ধীরে কার্ব শোষণ করে, HDL মাত্রা কমায় না। সাদা ময়দা ও চাল HDL মাত্রা হ্রাসের সাথে সম্পৃক্ত।
কমলার রস:
প্রতিদিন কমপক্ষে ৩০০ মিলি কমলার রস পান করলে HDL মাত্রা ২০ শতাংশ বৃদ্ধি পায় বলে একটি কানাডিয়ান গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে।
দৈহিক ওজন নিয়ন্ত্রণ
দৈহিক ওজন অর্থ্যাৎ অস্বাভাবিক শারীরিক ওজন কমিয়ে ফেলতে পারলে HDL মাত্রা বাড়ে। দৈহিক ওজন কমাতে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম অব্যশই করতে হবে। এই পরিশ্রম বা ব্যায়াম ঐউখ মাত্রা বাড়ায়। সুষম চর্বিহীন খাদ্য গ্রহণ ও পরিমিত খাদ্য গ্রহণ, ফলমূল, শাকসবজি খেলেও HDL কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়।
ধূমপান বর্জন:
ধূমপান করলে LDL কোলেস্টেরলের মাত্রা বাড়ে HDL মাত্রা কমে। হৃদরোগ, ডায়াবেটিস ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। তাই ধূমপান বর্জন করতে হবে।
ক্রমিয়াম বিবেচ্য:
১৯৯১ সালে ৬৩ জন নারী- পুরুষের ওপর এক সমীক্ষা চালানো হয় কানাডায়। এ সমীক্ষায় দেখা যায়, ক্রমিয়াম সাপ্লিমেন্ট HDL মাত্রা বৃদ্ধি করে শতাংশ।
আরও পড়ুনঃ পাইলস এবং লংগো পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তি
ভিডিও দেখুন
গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড
medicalbd সাস্থের সকল খবর।
