চুলের সমস্যায় যত প্রশ্নাবলী (পর্ব -২)

চুলের সমস্যায় যত প্রশ্নাবলী (পর্ব -২)

প্রশ্ন : চুলের যত্নে তেল ব্যবহার কি অপরিহার্য ?

উত্তর : তেলের ব্যবহার চুল ঘন, দীর্ঘ কালো ও মোটা হয় বলে সাধারণের মধ্যে যে সকল বিশ্বাস প্রচলিত রয়েছে আসলে তার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে চুলের যত্ন নিতে তেল ব্যবহার করা যেতে পারে। এর ব্যবহার অবশ্যই নির্দিষ্ট মাত্রায় হতে হবে। কারণ দেখা গেছে যে, তেলের মধ্যে এসিড থাকার কারণে তেল বেশি ব্যবহার করলে চুলের উপকারের পরিবর্তে অপকার হয় বেশি।

অন্যদিকে তেল ব্যবহারের কারণে চুল লালও হয়ে যেতে পারে। কেননা তেলের মধ্যে নিহিত এসিড চুলের চকচক ভাবকে ক্ষয় করে ফেলতে পারে। তবে চুলের লালচে ভাবটুকু যতদিন মাথায় তেল ব্যবহার করা হয় ততদিন বোঝা যায় না। হঠাৎ করে তেল ব্যবহার বন্ধ করলেই সেই লালচে ভাব ধরা পড়ে এবং চুলে জট বাধতে পারে। তখন চুলের জট খুলতে আবার তেল ব্যবহার করতে হয়। এভাবে চলতে চলতে এক সময় মনে হবে যে, তেল ছাড়া চুলের সৌন্দর্য ধরে রাখা সম্ভব নয। চুলের সৌন্দর্য রক্ষার এগুলোর উপর নির্ভরশীলতা এসে যায়। এমনকি এমনও মনে হতে পারে যে, এই তেল ব্যবহারে চুলের লালচে ভাব দূর হয়েছে।

তবে একটা কথা বিশ্বাসযোগ্য না হলেও চরম সত্যি, তাহলো মাথায় কয়েক মাস তেল না দিয়ে চুলের যত্ন নিলে দেখা যাবে এক সময় তেল ছাড়াই চুল আরো ঘন কালো হয়ে উঠেছে। তেল ব্যবহারের ক্ষেত্রে শুধু এই কথাটুকু বলা যায় যে, তেলের এসিড মাত্রা স্বাভাবিক থাকলে তেল ব্যবহারে চুলের ক্ষতি অনেক কম হয়।

প্রশ্ন : শরীরে কি কি উপাদানের অভাবে চুলের সমস্যা হতে পারে ?

উত্তর : রক্তশূন্যতার কারণে চুল অকালে ঝরে যাওয়া সমস্যা ত্বরান্বিত হতে পারে। প্রয়োজনীয় প্রোটিনের অভাবে চুল শুষ্ক হয়ে উজ্জ্বলতা হারিয়ে ফেলতে পারে। চুলের ডগা ভেঙ্গে যেতে পারে, পরিশেষ চুল ঝরেও যেতে পারে। প্রোটিনের অভাবে চুল অবিন্যস্ত বা খাড়া হয়ে যেতে পারে। চুলের রং লালচে বা বাদামি হয়ে যেতে পারে।

আয়োডিনের অভাবে চুল রুক্ষ হয়ে যেতে পারে। জিঙ্কের অভাবে চুল অকালে ঝরে যেতে পারে বা অস্বাভঅবিকভাবে গজাতে পারে। আয়োডিনের অভাবেও চুল অকালে ঝরে যেতে পারে।

প্রশ্ন : চুলের অকালপক্কতা হাড়ের কোন রোগের কারণে হতে পারে কী ?

উত্তর : সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চুলের অকালপক্কতার ও ভঙ্গুর হাড়ের মধ্যে সম্পর্কে সৃষ্টিকারী হিসেবে উভয় রোগকেই নিয়ন্ত্রন করতে পারে।

এক্ষেত্রে লক্ষনীয় যে যাদের অকালে চুল পাকা শুরু হয়ে গেছে তাদের হাড়ের রোগের সম্ভাবনা থাকায় তারা প্রাথমিক অবস্থায়ই সচেতন হতে পারেন।

আরও পড়ুনঃ চুলের সমস্যায় যত প্রশ্নাবলী (পর্ব -১)

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*