টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তির চক্ষু হাসপাতাল উদ্বোধন

টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তির চক্ষু হাসপাতাল উদ্বোধন

উন্নত সেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সকল ধরণের চক্ষু রোগের চিকিৎসা প্রদান করতে টাঙ্গাইলে উদ্বোধন করা হলো ‘আশেকপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার’। সেবাধর্মী এই প্রতিষ্ঠানে নাম মাত্র মূল্যে চক্ষু রোগের ব্যবস্থাপত্র দেওয়া হবে। এছাড়াও স্বল্প মূল্যে বিভিন্ন ধরণের অপারেশনের সুবিধা রয়েছে।

বুধবার ঢাকা রোডের আশেকপুর এলাকায় হাসপাতালের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহম বজলুর রহিম রিপন, হাসপাতালের চেয়ারম্যান রাম প্রসাদ সরকার, ডা. সামছুল আলম প্রমুখ।

গ্রামের চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষকে তাদের চোখের চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন হাসপাতালের প্রতিষ্ঠাতা।

আরও পড়ুনঃ লালমনিরহাটে স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*