
লালমনিরহাটে স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন
আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটে স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১০এপ্রিল) স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহকারী আবু সাঈদ গালিব ও ফুয়াদ হোসেন জানান, মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যঘাত ঘটার কারণে স্ট্রোক রোগের ঝুঁকি থাকে। তাই বেশ কিছুদিন ধরে লালমনিরহাট জেলায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ করা হয়েছে। ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, শেরে-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ কর্তৃক আয়োজিত “Survey on Stroke Patients in Bangladesh-2017” শীর্ষক সেবা প্যাকেজের (Package No. SSP-01) আওতায় রিসার্স ফর ডেভেলপমেন্ট নামক বেসরকারী কনসাটিং ফার্মের সহযোগিতায় লালমনিরহাট জেলায় স্ট্রোক রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এসব তথ্যতের ভিত্তিতে আগামীতে জেলার স্ট্রোক রোগীদের রোগ নির্মূলে ভুমিকা রাখবে।
medicalbd সাস্থের সকল খবর।
