মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে প্রবীন হিতৈষী সংঘের উদ্দ্যেগে বিনামুল্যে চিকিৎসা সেবা সেবা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোটের পিছনে প্রবীন হিতৈষী সংঘের কার্যলয়ে এ সেবা দেওয়া হয়। প্রবীন দুস্থ পুরুষ, মহিলা ও তাদের শিশুদের বিনামুল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা প্রদান করেন ডাক্তার দুলাল কুমার চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন প্রবীন হিতৈষী সংঘের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম। প্রবীন হিতৈষী সংঘের সভাপতি মকবুল হোসেন জানান, প্রবীন দুস্থ পুরুষ, মহিলা ও তাদের শিশুদের দিকে খেয়াল রেখে ঝিনাইদহে শুরু হয়েছে বিনামুল্যে চিকিৎসা সেবা। এখন থেকে সরকারী ছুটির দিন ব্যতিত প্রতি শনিবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত প্রবীন হিতৈষী সংঘের কার্যলয়ে বিনামুল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। আপাতত আমরা ব্যবস্থাপত্রের সাথে কিছু ওষুধের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে আরো ওষুধ বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।
medicalbd সাস্থের সকল খবর।

