জিহ্বায় জ্বালাপোড়া বা গ্লসোডাইনিয়া হলে কি করবেন?

জিহ্বায় জ্বালাপোড়া বা গ্লসোডাইনিয়া

জিহ্বার ব্যথাকে ডাক্তারি ভাষায় গ্লসোডাইনিয়া বলা হয়। গ্লসো বলতে বোঝায় জিহ্বা আর ডাইনিয়া বলতে বোঝায় ব্যথা। জিহ্বার ব্যথার সাথে জ্বালোপোড়া ভাব অনুভূত হতে পারে। যেসব কারণে জিহ্বার ব্যথা অনুভূত হতে পারে সেগুলো হলো:
✔ দীর্ঘমেয়াদি শুষ্ক মুখের বিরূপ প্রতিক্রিয়ায়
✔ মুখের ছত্রাক সংক্রমণে
✔ ভিটামিন স্বল্পতার কারণে
✔ অ্যালার্জির কারণে
✔ রোগ প্রতিরোধব্যবস্থা ক্ষতিগ্রস্থ হলে
✔ মানবদেহের হরমোনের তারতম্যের কারণে
✔ তামাকসামগ্রী ব্যবহারের কারণে
✔ দুশ্চিন্তা বা বিশ্তষণ্ণতায়
✔ কিছু ওষুধ সেবনের কারণে। যেমন- ডায়ুরেটিক জাতীয় ওষুধ, ডায়াবেটিস রোগে মুখে খাওয়ার ওষুধ, দীর্ঘ দিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ সেবন।

গ্লসোডাইনিয়া বা জিহ্বার ব্যথা বার্নিং মাউথ সিনড্রোমের একট লক্ষণ হতে পারে। তবে বার্নিং মাউথ সিনড্রোমে শুধু জিহ্বাই আক্রান্ত হয় না বরং মুখের বিভিন্ন স্থান আক্রান্ত হতে পারে। গ্লসোডাইনিয়ায় জিহ্বায় জ্বালাপোড়া অনুভূত হতে পারে এমনকি খাওয়ার সময় কোনো ঝালজাতীয় খাবার না খেলেও। জিহ্বার ব্যথা কত দিন স্থায়ী হবে তা নির্ভর করে কী কারণে জিহ্বার ব্যথা অনুভূত হচ্ছে তার ওপর। যদি মুখের অভ্যন্তরে কোনো ধারালো দাঁত থাকে তাহলে অবশ্যই তার সমাধান করতে হবে দ্রুত। তা না হলে জিহ্বার ব্যথা কোনোভাবেই দূর হবে না।

আরও পড়ুনঃ হাইপারকেলেমিয়া কি? এবং করনীয়।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*