মানবদেহের হার্ট, মাসল ও নার্ভ সমূহের অবিরাম কর্মপরিচালনার জন্য পটাশিয়াম হল একটি অতীব গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান। জানামতে, পটাশিয়াম আমাদের শরীরের স্মুদ মাসল এবং স্কেলিটাল মাসল ছাড়াও হার্ট মাসল (কার্ডিয়াক মাসল) কন্ট্রোল করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন: স্মুদ মাসল (আমাদের খাদ্য হজমকারী মাসল বা ডাইজেস্টিভ মাসল এবং স্কেলিটাল মাসল হাত-পায়ের মাসল সমূহ)।
পটাশিয়াম আমাদের শরীরে ইলেট্রিক্যাল কারেন্ট/সিগনাল চলাচলের মাধ্যমে আমাদের নার্ভাস সিস্টেম কে সর্বদা সজাগ রাখতে সাহায্য করে।
শরীরে নার্ভাস সিস্টেম ও হার্টের রিদম ঠিক রাখতে রক্তে সঠিক মাত্রায় পটাশিয়াম থাকা জরুরী। সাধারণত কম মাত্রায় ব্লাড পটাশিয়াম হাইপোকেলেমিয়া ও বেশি মাত্রায় ব্লাড পটাশিয়াম হাইপারকেলেমিয়া সৃষ্টি করে এবং উভয়ই হার্টের স্বাভাবিক রিদমে বাধা প্রধান করে।
হাইপারকেলেমিয়াতে লক্ষণ হিসেবে অসচ্ছল হার্ট রিদমকে আমরা প্রথমে গনণা করতে পারি। সাধারণত মাইল্ড হাইপাকেলেমিয়াতে হার্টের রিদমে ব্যাঘাত ঘটায় – মডারেট হাইপার কেলেমিয়াতে হার্ট মাসলকে দুর্বল করে দেয় এবং সিভিয়ার হাইপার কেলেমিয়াতে হার্ট বিট হওয়াকে বন্ধ করে দিতে পারে।এতে হার্ট মাসলের স্বাভাবিক কর্মকান্ডকে ব্যাঘাত ঘটায় যার ফলস্বরুপ মানুষ মারাও যেতে পারে।
আরেকটি প্রয়োজনীয় ইফেক্ট হল, এটি স্কেলিটাল মাসলের কর্মকান্ডকে বাধা প্রদান করে। হইপার কেলেমিয়ার স্কেলিটাল মাসল (হাত বা পা) সঠিকভাবে কর্মকান্ড করতে পারে না। যার ফলস্বরুপ পিরিয়ডিক প্যারালাইসিস রোগীদের মাঝে দেখা যায়, বিভিন্ন হাইপারকোলেমিক অবস্থায়। সর্বপরী এটি মাসল প্যারালাইসিসে রুপ নেয়।
চিকিৎসা:
১. পটাশিয়াম মুক্ত খাবার, যেমন: আপেল, আপেল জুস, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি, আঙ্গুর, পেঁপে, আম, আম, নাশপাতি, আনারস, স্ট্রবেরি ইত্যাদি।
২. ঔষধ:
- ACE inhibitors,
- nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs),
- Angiotensin II Receptor Blockers (ARBs),
- potassium-sparing diuretics.
medicalbd সাস্থের সকল খবর।

