জাম্বুরার পুষ্টিগুণ

জাম্বুরার পুষ্টিগুণ

জাম্বুরার পুষ্টিগুণ

বাংলাদেশে একই ফলের বহু নাম আছে বিভিন্ন অঞ্চলে । যেমন জাম্বুরাকে হরেক নামে বলা হয় জাম্বুরা, বাতাবি লেবু, বাদামি লেবু, ছোলম, বড় লেবু ইত্যাদি। লেবুর মধ্যে এই জাম্বুরা হলো সবচেয়ে ভেষজ গুণ সম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ।

জাম্বুরা দুই জাতের। একটির ভেতরে টকটকে লাল। আরেকটি ভেতরে সাদা। পুষ্টিবিদ ও কবিরাজের মতে, টক জাম্বুরা বেশি উপকারী। এতে বেশি ভিটামিন ‘সি’ থাকে। এতে ভিটামিন ‘সি’ রয়েছে ১০৫ মিলিগ্রাম। অথচ কাগজি লেবু, পাতি লেবু ও গোড়া লেবুতে আছে মাত্র ৬৩ মিলিগ্রাম। কমলা লেবুতে রয়েছৈ ৩৪ মিলিগ্রাম। কামরাঙা ও আমড়া আমাদের দেশী আর দুটো ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল। কামরাঙাতে আছে ৩৪ ও আমড়ায় রয়েছে ৯২ মিলিগ্রাম। আনারস, আমলকী, লটকনও ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল। এসব ফলের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন আছে জাম্বুরায়।

অল্প সময়ের জন্য আমরা জাম্বুরা পাই। কিন্তু খুব কম লোকেই খায় এই ফলটা। অথচ বিটামিন ‘সি’ পেতে এর জুড়ি নেই। এতে আরো আছে এসকরবিক এসিড। জাম্বুরায় আরো রয়েছে শ্বেতসার, ক্যালসিয়াম, আমিষ, ভিটামিন ‘বি’ ও ক্যারোটিন। সবাই জানেন ভিটামিন ‘সি’ ঠান্ডা লাগা থেকে সুরক্ষা দেয়, দাঁত ভালো রাখে, দেহের যেকোনো প্রকার ক্ষত শুকিয়ে ফেলে। মাতৃগর্ভের ভ্রুণ বা শিশুকে স্বাস্ত্য গঠনে সাহায্য করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ করে। হৃদরোগীর হার্টকে সুরক্ষা দেয়। পাকস্থলী ও অন্ত্রের রোগ সারায়।

দাঁতে গাম ও মুখের ভেতরের সর্বপ্রকার ক্ষত নিরাময়ে সহায়ক। ভিটামিন ‘সি’ এর প্রয়োজনে আমরা প্রথমে কমলা লেবুর কথা ভাবি, অথচ জাম্বুরা কমলার চেয়ে বেশি ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ও দামে কম। কমলায় রয়েছে ৩৪ ও জাম্বুরায় আছে ১০৫ মিলিগ্রাম ভিটামিন। কাজইে বিদেশী কমলা ও মাল্টা থেকৈ জাম্বুরা অনেক সহজলভ্য বলে জাম্বুরা খাওয়া ভালো। অবশ্য কমলা ও মাল্টা সরাবছর পাওয়া যায়। জাম্বুরা স্বল্প সময়ের জন্য পাই। এই স্বল্প সময়ে আমরা দৈনিক জাম্বুরা খেতে পারি। জাম্বুরা ডায়াবেটিসের জন্য ভালো।

যারা বিত্তবান তারা জাম্বুরা খেলেও খান ব্লেন্ডারে ফেলে রস বের করে। কিন্তু চিকিৎসকদের মতে, জাম্বুরা চিবিয়ে খাওয়া বেশি উপকারী। ভেতরে টকটকে লাল জাম্বুরা বেশি উপকারী। তাই লাল জাম্বুরা খান।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*