ক্যান্সারের ঝুঁকি কমাতে যা বর্জনীয়

ক্যান্সারের ঝুঁকি কমাতে যা বর্জনীয়

  • হিমায়িত খাবার যেমন সমুচা, সিঙ্গারা, সসেজ, নাগেট ইত্যাদি এড়িয়ে চলা ভালো। এই সকল খাবারে থাকে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এন নাইট্রোসো কম্পাউন্ড, যা আমাদের ডিএনএ-এর কাজে বাধা প্রধান করে যার কারণে হতে পারে ক্যান্সার।
  • ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। এগুলোতে ব্যাবহার করা হয় ডালডা, পোড়া তেল যা ক্যান্সারের ধারক ও বাহক। তাছাড়া এক তেলেই ঘণ্টার পর ঘণ্টা রান্না করা হয়, তখন আর তা তেল থাকে না, হয়ে যায় বিষ। কারণ তখন পলি আন-স্যাচুরেটেড ফ্যাটি এসিড স্যাচুরেটেড ফ্যাটি এসিডে রূপান্তরিত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
  • মদ্যপান অবশ্যই পরিবার করতে হবে। মধ্যপানকারীদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষ থেকে ২০ গুণ বেশী।
  • ধূমপান ছাড়তেই হবে। সিগারেটে নিকোটিন ছাড়াও রয়েছে প্রায় ৩০০ ধরনের রাসায়নিক পর্দাায় যা শরীরে ক্যান্সারের জন্ম দেয়।
  • প্যাকেট চিপসে থাকে অতিরিক্ত সোডিয়াম এবং ফ্যাট যা আপনার বাচ্চাকে স্থূল করার সাথে সাথে বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি।
  • চাষের মাছগুলো এড়িয়ে চলুন। এ জাতীয় মাছ বড় করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন হরমোন মিশ্রিত খাবার, যা মানুষের শরীরের জন্য অতি ক্ষতিকর।
  • সফট ড্রিঙ্কসে আছে অতিরিক্ত চিনি এবং ক্যামিকেল যা ক্যান্সারের জন্য দায়ী।
  • কীটনাশক দেয়া শাকসবজি ও ফলমূল নিঃসন্দেহে ক্যান্সারের জন্য দায়ী। রান্নার আগে ভালো করে ধুয়ে নিন।

আরও পড়ুনঃ হজ্বের সময় ডায়াবেটিস এবং অন্য রোগীদের করণীয়।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*