
অতিরিক্ত মেদ ঝরাতে উপকারী কিছু সবজি
বর্তমানে বেশিরভাগ মানুষই অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন। আর এই অতিরিক্ত ওজন কমানোর জন্য কি না করতে হচ্ছে। ওজন বেড়ে যাওয়ার (ওবেসিটি) কারণ ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বিভিন্ন হরমোনোর সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে। প্রতেকদিন শরীরচর্চা করলে, ডায়েট মেনে খাবার খেলে সহজেই কমে যেতে পারে অতিরিক্ত ওজন। তবে এক্ষেত্রে গবেষকরা বিশেষ কিছু সবজির কথা জানিয়েছেন, যার মাধ্যমে কম সময়েই কমে যেতে পারে ওবেসিটি।
এ ব্যাপারে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, প্রতিদিনের খাদ্য তালিকায় কড়াইশুঁটি, ব্রকলি, ব্ল্যাকবেরি, রসপরবেরি, নারকেল এবং ডুমুরের মতো ফাইবারে ভরপুর খাবার রাখলে ওবেসিটির সম্ভাবনা কমে যেতে পারে। ওবেসেটির কারণে যেসব সমস্যা হতে পারে-
ওবেসিটির কারণে রক্তচাপ বাড়তে পারে, রক্তচাপ, সুগার বাড়তে পারে, শরীরে মেদের পরিমাণ বাড়তে পারে, খারাপ কোলেস্টেরল বাড়তে পারে। এছাড়া ওবেসিটিতে আক্রান্ত রোগীরা হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের মতো রোগেও আক্রান্ত হতে পারে।
medicalbd সাস্থের সকল খবর।
