শিশুদের পেট ব্যথা

শিশুদের পেট ব্যথা

পেট ব্যথার কারণঃ 

০১. জিবাণু দ্বারা পেটের সংক্রমণ হলে, যেমন: ডায়রিয়া, আমাশয়
০২. নিউমোনিয়া
০৩. প্রস্রাবের সংক্রমণ
০৪. লিভারের সমস্যা
০৫. অ্যাপেন্ডিসাইটিস
০৬. লেড বিষক্রিয়া
০৭. পিত্তথলির সংক্রমণ
০৮. অগ্ন্যাশয়ের সংক্রমণ
০৯. কিডনির সংক্রমণ
১০. খাদ্যে অ্যালার্জি
১১. কোষ্ঠ্যকাঠিন্য
১২. খাদ্যনালীর প্যাঁচ খেয়ে যাওয়া
১৩. ছেলেদের ক্ষেত্রে- অন্ডকোষের প্যাঁচ খেয়ে যাওয়া
১৪. ক্রিমি হলে
১৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন অধিক মাত্রায়
১৬. শিশুর মানসিক সমস্যা
১৭. জিয়ারডিয়াসিস
১৮. পেপটিক আলসার
১৯. এক ধরণের মৃগী রোগ

আপনার সন্তান পেট ব্যথার কথা বললে কী কী খেয়াল করতে হয়?

০১. কোন সময়টাতে বেশি হচ্ছে।
০২. কোন জায়গায়টাতে হচ্ছে, সম্ভব হলে হাত বা আঙুল দিয়ে দেখাতে বলুন।
০৩. ব্যথার সাথে অন্য উপসর্গ আছে কি না, যেমন- ক্ষুধামন্দা, বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা, কোষ্ঠ্যকাঠিন্য, প্রস্রাব হলুদ হচ্ছে কি না, ঘন

ঘন প্রস্রাব বা প্রস্রাবে জ্বালাপোড়া যন্ত্রণা হচ্ছে কি না, পেট ফুলে যাচ্ছে কি না, শিশুর খেলাধুলা বা ঘুমের ব্যাঘাত ঘটছে কি না। শিশুর বয়স তিন মাসের কাছাকাছি হলে অনেক সময় সন্ধ্যার দিকে শিশুর ব্যথা হতে পারে যাকে মেডিক্যাল পরিভাষায় বলা হয়।

শিশুদের বারবার পেট ব্যথা হওয়ার কারণ কী?

০১. যা সাধারণত তিন বছর বয়সের নিচের শিশুদের হয়ে থাকে।
০২. মানসিক সমস্যা
০৩. পেটে কৃমি
০৪. পেপটিক আলসার বা নন আলসার ডিসপেপসিয়া
০৫. প্রস্রাবের সংক্রমণ
০৬. কোষ্ঠকাঠিন্য
০৭. এক ধরণের মৃগী রোগ
০৮. কোনো কোনো ওষুধ সেবনে

চিকিৎসা ব্যবস্থা

এ ক্ষেত্রে চিকিৎসা হবে কারণভেদে। অতএব পেট ব্যথা হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ নবজাতকের স্বাস্থ্য সমস্যা।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*