রিউমেটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানুন

রিউমেটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে জানুন

রিউমেটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis):

এ রোগ সাধারণত বয়স্ক মহিলাদের হয়ে থাকে এবং ঠান্ডায় প্রকোপ বাড়ে। এ রোগে অনেকগুলো গিরা একই সঙ্গে আক্রান্ত হয়। ফোলাও তীব্র ব্যথা হয়। চলাফেরা ও কাজকর্ম কষ্টসাধ্য হয়। দীর্ঘদিন রোগক্রিয়া চলার পর গিরার বিকৃতি ও বৈকল্য ঘটে এবং দৃঢ়তা হ্রাস পায়। কিছু রোগী পঙ্গুত্ববরণ করতে বাধ্য হয়।

চিকিৎসাঃ

১. প্রদাহ নিরোধক ও বেদনানাশক ওষুধ

২. ফিজিওথেরাপি

৩. সহায়ক উপকরণ

৪. প্রয়োজন হলে শল্য চিকিৎসা

৫. পুনর্বাসনের জন্য প্রয়োজন হলে পেশাগত প্রশিক্ষণ দিয়ে নতুন পেশায় নিয়োজিত করা। শিশুদের রিউমেটয়েড আর্থ্রইটিস (Juvenile Rheumatoid Arthritis) রোগে চিকিৎসার সঙ্গে সঙ্গে পুনর্বাসনের জন্য লেখাপড়াসহ সব ব্যবস্থা প্রাথমিক অবস্থায় থেকেই নিতে হবে।

বি.দ্র. আপজাত্য বৈকল্যে ঊর্ধ্বঙ্গ ও নিৃঙ্গের গিরাগুলো আক্রান্ত হয়ে রিউমেটয়েড আর্থ্রইটিসের মতো লক্ষণ ও জটিলতা সৃষ্টি করতে পারে। গিরার আপজাত্য বৈকল্যকে ইংরেজিতে অস্টিও আর্থ্রইটিস নামে আখ্যায়িত করা হয়। চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা রিউমোটয়েড আর্থ্রইটিসের অনুরূপ।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*