
মাংস পেশীর ব্যথা নিয়ে প্রশ্নের উত্তর
১। প্রশ্নঃ মাংস পেশীর ব্যথা কি ধরনের হয়ে থাকে ?
উত্তরঃ ব্যথা হচ্ছে মানুষের শরীরে এক প্রকারের অস্বস্থিকর অনুভূতি। রোগী সাধারনত অঙ্গ প্রতঙ্গ নড়াচড়া করতে ব্যথা অনুভব করে । তবে এমনিতেও ব্যথা হতে পারে। এ ব্যাথা কামড়ানো, শিন শিন, ঝিন ঝিন, জ্বালাপোড়া বা বোধহীন জাতীয় হয়ে থাকে । অনেক সময় ব্যথার সাথে মাংস পেশী ফুলে যেতে পারে।
২। প্রশ্নঃ মাংস পেশীর ব্যথা কি শুধু মাংস পেশীর সমস্যার জন্যই হয়ে থাকে ?
উত্তরঃ মাংস পেশীতে যে ব্যথা হয় তা মাংস পেশীর সমস্যা ছাড়াও অন্যান্য যেমন স্নায়ু, লিগামেন্ট, টেন্ডন, এমনকি হাড় ও জোড়ার সমস্যার কারনেরও হতে পারে।
৩। প্রশ্নঃ মাংস পেশীতে ব্যথার কারন গুলি কি কি ?
উত্তরঃ মাংস পেশীর ব্যথা মাংস পেশির নিজস্ব সমস্যা ছাড়াও অন্যান্য রোগের উপস্বর্গ হতে পারে। বেশীর ভাগ ক্ষেত্রে মাংস পেশীকে অতিরিক্ত কাজ করলে বা ষ্ট্রেচ পড়লে ব্যথা হয়ে থাকে। তাছাড়া আঘাত পেলে, ইনফেকশন হলে, মাংস পেশীতে জৈবিক সমস্যা হলে, যেমন ইউরিক এসিড বেড়ে গেল, কিছু রোগে যেমন- ফাইব্রোমায়ালজিয়া, মায়োপেথী, পুষ্টির অভাবে, কোন হাড় বা জোড়ার সমস্যা হলে তার নিকটস্ত মাংসপেশীতে বা স্নায়ুবিক সমস্যা হলে ঐ স্নায়ু যে সকল মাংস পেশীতে সংযোগ স্থাপন করে ঐ সকল মাংস পেশীতে ব্যথা হতে পারে। তাছাড়া মানষিক চাপেও যেমন হতাশা, বিষাদেও মাংস পেশীতে ব্যথা হতে পারে।
৪। প্রশ্নঃ তাহলে মাংস পেশীতে ব্যথা হলে চিকিৎসা কি করতে হয় ?
উত্তরঃ প্রথমত সঠিক রোগ নির্ণয় করতে হবে। একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকই সঠিক রোগ বা সমস্যা বের করে দিবেন। আঘাতপ্রাপ্ত ব্যথায় তাৎক্ষনিক বরফ বা ঠান্ডা পানির সেক দিতে হবে। দীর্ঘ দিনের ব্যথায় ইএমআর, এইচএফএস, পিআরপি থেরাপী অত্যন্ত কার্যকরী চিকিৎসা। মনে রাখতে হবে ব্যথায় পেইন কিলার খাওয়ার চেয়ে রিহেব থেরাপী সুনির্দিষ্ট ও কার্যকরী চিকিৎসা।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।
