
শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস এ তথ্য জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এ দিন সারা দেশের শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।’
শিগগিরই নোটিশ দিয়ে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান ডা. মোহাম্মদ ইউনুস।
এর আগে গত ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তারিখ নির্ধারিত হলেও পরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।
medicalbd সাস্থের সকল খবর।
