কুমিল্লায় বিশ্ব যক্ষা দিবস পালিত

ছবি: কুমিল্লায় বিশ্ব যক্ষা দিবস পালিত

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে” এখনো সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্হ্য বিভাগ ও ব্র্যাক নাঙ্গলকোটের আয়োজনে নাঙ্গলকোট সরকারী হাসপাতাল থেকে একটি রেলি বের করে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাসপাতালে হলরোমে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়।

রেলিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবদাস দেব, প্রথমিক শিক্ষা কর্মকর্তা আলামিন, ডাঃ নিলুপার আক্তার, ডাঃ লতিফা আহমেদ লতা, নাঙ্গলকোট ব্রাক যক্ষা ম্যানেজার মনিরুল ইসলাম প্রমূখ, এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কর্মকর্তা কর্মচারী উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*