
অটিস্টিকের প্রধান লক্ষণ সমুহ
≡ লক্ষণ সমুহ হল:
প্রধান লক্ষণের মধ্যে,
- শিশুর সামাজিক বিকাশ একদমই হয় না। যেমন – বাবা-মা, আত্মীয়স্বজন, সমবয়সীদের সাথে কোনোভাবেই সম্পর্ক করতে পারে না।
- কোনো কোনো শিশু একদম কথা বলে না, আবার কেউ কেউ কথা পুরো বাক্য বুঝিয়ে বলতে পারে না আবার অনেকের কথা ঠিকমতো শুরু হয়, কিন্তু তিন বছরের পর (disappear) করে।
- আচারব্যবহারের বিভন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যেমন- (stereotype behavior) করে ।
- চোখের দিকে তাকায় না। নিজের মতো চলাফেরা, কাজকর্ম করে।
এছাড়া :
- বাবা-মায়ের আদর-সোহাগ বোঝে না, একটি শিশুকে কোলে নিলে যেমন হাসে, তাকায়, এ ধরনের শিশুরা এগুলো বোঝে না, তাকে তার মা নিয়েছে না অন্য কেউ নিয়েছে, কোনো তফাত থাকে না।
- সমবয়সীদের সাথে মিলে না, কোনো খেলাধুলা শেয়ার করে না, একাকিত্ব জীবন যাপন করে।
- একই ধরনের খেলনা, একই ধরনের খেলা ও খাবার বেশি পছন্দ।
- একটা নির্দিষ্ট ভঙ্গিতে হাত তালি দেয়া, শব্দ করে, টেবিলের চতুর্দিকে হাঁটা, দৌড়াদৌড়ি করে।
- কোনো কোনো সময় নিজের কথা ঠিকমতো প্রকাশ করতে পারে না দেখে শরীরে আঘাত করে।
আরও পড়ুনঃ জেনে নেই অটিস্টিকের কারণ
medicalbd সাস্থের সকল খবর।
