
রোজায় থাকুন ব্যথা মুক্ত
রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র ও গৌরবময় মাস। কারন এই মাসেই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়। তাই ধর্মপ্রান মুসলমানরা এই মাসে রোজা পালনের পাশাপাশি বেশি বেশি নামাজ ইবাদত করে থাকে। তার জন্য দরকার শারীরিক কসরত ও সুস্থতা। যারা মেরুদন্ডের সমস্যা, হাটু-কোমড়-ঘাড় ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিসে ভুগছেন তাদের এই রোজায় হতাশ হবার কিছু নাই। রোজায় বেশি বেশি ইবাদত করতে, নামাজ পরতে যদি কষ্ট হয় তাহলে এখনই একজন বিশেষজ্ঞের শরনাপন্ন হয়ে আধুনিক থেরাপি নিলে অনেকাংশে ব্যথা বা অবসাদগ্রস্থ হতে মুক্ত থাকতে পারবেন।
নামাজ সর্বোৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত নামাজ আদায় করলে ঘাড়-কোমড়-হাটু ব্যথা থেকে অনেকাংশে মুক্ত থাকা যায়। আর যারা বাত ব্যথায় আক্রান্ত আপনারা ব্যথায় ৫-১০ মিনিট কুসুম গরম পানির সেক বা ঠান্ডা পানির সেক দিতে পারেন। সায়িন্টিফিক পক্ষপাতমূলক থেরাপি নিতে পারেন এতে রোজায় কোন সমস্যা হবে না।
রোগীরা বড় রাকাতের নামাজ পরতে কষ্ট হলে চেয়ারে মাঝে মাঝে নামাজ পরতে পারেন, আর ছোট রাকাতের নামাজ স্বাভাবিক নিয়মেই পরতে পারেন। ইফতারে চর্বি ও তৈলাক্ত খাবার খাওয়া মোটেও উচিৎ হবেনা। তার পরিবর্তে ফলমুল, শরবত বা পানীয় জাতীয় খাবার খাবেন। এতে দ্রুত এনার্জি পাওয়া যাবে। যাদের ওজন বেশি তাদের জন্য রমজান মাস সর্বোৎকৃষ্ট চিকিৎসার মাস। এই মাসে আপনার ওজন ৫-১০ কেজি অনায়াসে কমিয়ে ফেলতে পারেন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে পারেন।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগঃ-ডিপিআরসি হাসপাতাল( ২৯ প্রবাল হাউজিং,রিং-রোড,শ্যামলী,ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোনঃ- +8801997702001; +8801997702002
www.dprcbd.com
www.bdtodays.com
www.shafiullahprodhan.com
www.medicalbd.info
www.dhakatv.info
medicalbd সাস্থের সকল খবর।
