মাতৃত্বকালীন পাইলস

মাতৃত্বকালীন পাইলস

মাতৃত্বকালীন সময় একজন মহিলার সোনালী সময় ।কিন্তু সেই সময়ও নানা রকম অসুখ বিসুখ হতে পারে ।গর্ভকালীন সময়ে পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় । আর যাদের আগে থেকেই পাইলস আছে তাদের রক্তপাতের হারও অনেক বেড়ে যায় ।

 

 

প্রশ্ন হচ্ছে গর্ভকালীন সময়ে পাইলস এর প্রকোপ বেড়ে যায় কেন ?

গর্ভকালীন সময়ে জরায়ু যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন পেলভিস ( Pelvis) এর মধ্যে অন্যান্য অঙ্গ সমুহকে চাপ দেয় । বিশেষ করে রক্ত চলাচলকারী শিরা কে চাপ দেয় ফলে ঐ সময়ে পা ফুলে যায় । একই কারনে পায়ূপথের শিরাসমুহও রক্তকে যথাযথভাবে ফেরত নিতে পারেনা ,ফলে ফুলে যায় । মলত্যাগের সময় যখন মলের ঘষা লাগে তখন রক্তপাত হয় । গর্ভকালীন সময়ে রক্তপাত একটি মা বিশেষত শিশুর জন্যে মারাত্বক হতে পারে । রক্তশূন্যতার কারনে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে । তাই গর্ভকালীন সময়ে পাইলস দেখা দিলে এর দ্রুত চিকিৎসা নিতে হবে ।

 

প্রশ্ন হচ্ছে কি চিকিৎসা নিতে হবে ?

চিকিৎসার ব্যাপারে প্রথম কথা হচ্ছে ,যদি কোন মায়ের গর্ভধারনের পূর্বে পাইলস থাকে, তাহলে গর্ভধারনের পূর্বেই এর চিকিৎসা নেয়া উচিত ।অপারেশনের প্রয়োজন পড়লে অপারেশন করিয়ে নেওয়া উচিত, তাহলে গর্ভকালীন সময়ে পাইলস এর জটিলতা এড়ানো যাবে। অপরদিকে গর্ভকালীন সময়ে পাইলস দেখা দিলে এর প্রথম চিকিৎসা হবে নন অপারেটিভ, অর্থাৎ ঔষধ দিয়ে এর চিকিৎসা করতে হবে ।  চিকিৎসার প্রধান ল্যক্ষ হচ্ছে রক্তপাত বন্ধ করা । কারন গর্ভকালীন সময়ে হওয়া অধিকাংশ পাইলস পরবর্তী সময়ে এমনিতেই চলে যায়, তাই গর্ভকালীন সময়ে পাইলস হলে ঔষধের চিকিৎসার মাধ্যমে রক্তপাত বন্ধ করে সন্তান জন্মদান পর্যন্ত অপেক্ষা করা উচিত । সন্তান জন্মের পর ও যদি পাইলস এর প্রকোপ থেকে যায় তাহলে পরবর্তীতে অপারেশন করা যেতে পারে। কিন্তু যদি রক্তপাত বন্ধ না হয় তা হলে গর্ভকালীন সময়েই অপারেশন করতে হবে । রোগীদের আস্বস্থ করতে চাই এই অপারেশন এ ভয় পাওয়ার কিছু নেই ।

 

যথাযথ প্রক্রিয়ায় অপারেশন করলে ঝুকি একেবারেই কম । রক্তপাতের কারনে যে ঝুকি থাকে অপারেশন এর ঝুকি এর শতভাগের এক ভাগ ও নয় । রোগীদের প্রতি আমার নিবেদন চিকিৎসাকে ভয় না পেয়ে রোগকে ভয় পান । তাহলেই সুস্থ সুন্দর জীবন যাপন সম্ভব ।

পাইলস এবং লংগো পাইলসের চিকিৎসা নিয়ে বিভ্রান্তি

 

 

অধ্যাপক ডাঃ এস এম এ এরফান

বাংলাদেশ পাইয়োনিয়ার কোলোরেক্টাল সার্জন
চেম্বারঃ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
৫৫,সাতমসজিদ রোড,জিগাতলা বা্সস্ট্যান্ড,ধানমন্ডি ,ঢাকা
মোবাইলঃ ০১৬২৬৫৫৫৫১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*