বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উৎযাপিত হল নাঙ্গলকোটে

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা : “বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত  সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় ‘বিশ্ব থ্যালাসিমিয়া’ দিবস পালিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ  মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  হল রোমে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্সদের নিয়ে থ্যালাসিমিয়া প্রতিরোধে করনীয় কি, কেন থ্যালাসিমিয়া হয়।তা প্রজেক্টরের মাধ্যমে তা দেখানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা  ডাক্তার দেবদাস দেব, সম্পাদক এস এফ এম শোয়ায়েব (সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকা), ডা:নিলুফার পারভীন, আনন্দ টিভির নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি কামাল হোসেন জনি,প্রমুখ ।

ডাক্তার দেবদাস দেব তার বক্তব্যে বলেন, থ্যালাসিমিয়া প্রতিরোধে করনীয় হলো নিকটতম আত্মীয় স্বজনের সাথে বিয়ে না করা,হিমোগ্লোবিন ইলেকট্রোকোরেসিস  পরীক্ষা করানো।তা হলে প্রতিরোধ সম্ভব হবে।

আরও পড়ুনঃ হেপাটাইটিস-বি প্রেক্ষিত বাংলাদেশ-(পর্ব-১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*