
বাঙ্গির পুষ্টি গুণ
বাঙ্গির পুষ্টি গুণ
অন্যতম দেশী ফল বাঙ্গি। এই গরমে আরামদায়ক ফল হিসেবে বাঙ্গির তুলনা হয় না। পুষ্টিতে ভরপুর এই ফলটি সব বয়সের মানব দেহের জন্যই উপকারী। বাঙ্গিতে প্রচুর ভিটামিন এ ও সি রয়েছে। প্রতি ১০০ গ্রাম বাঙ্গিতে ৩৪ কিলোক্যালোরি খাদ্যশক্তি পাওয়া যায়। ফলিক এসিডে পূর্ণ এই ফলটি গর্ভবতীদের জন্য খুবই উপকারী। ফলিক এসিড রক্ত তৈরিতে সহায়তা করে। বাঙ্গি একেবারে চর্বি বা কোলেস্টেরলমুক্ত। তাই কোনোভাবেই মুটিয়ে যাওয়ার ভয় নেই। বাঙ্গির ভিটামিন-এ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। বাঙ্গিতে আছে ০.৯ গ্রাম খাদ্য আঁশ। তাই যাদের কোষ্ঠকাষ্ঠিন্যের সমস্যা আছে তারা নির্দ্বিধায় বাঙ্গি খেতে পারেন। ছোট বাচ্চাদের মেধা বিকাশের দায়িত্বটা বাঙ্গিকে দিয়ে রাখতে পারেন। শরীরে কাটাছেঁড়া থাকলে বাঙ্গিকে বাঙ্গিতে থাকা ভিটামিন-সি তা দ্রুত শুকাতে সহায়তা করবে। বাঙ্গির রস এই গরমে আপনাকে দিবে শরীরের সঠিক তাপমাত্রা ও সুস্থ সুন্দর ত্বক। ফলে আপনি থাকবেন ২৪ ঘন্টাই স্বাভাবিক ও ঝরঝরে।
বাঙ্গির উপকারিতা
⇒বাঙ্গিতে রয়েছে প্রচুর ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে। তাই মানুষের জন্য, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী ফল।
⇒এ ফলে কোন চর্বি নেই। যাদের ওজন নিয়ে বিশেষ চিন্তা তারা এ ফল খেতে পারেন। নির্দ্বিধায়। বরং দেহের ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙ্গির ভুমিকা অপরিহার্য।
⇒বাঙ্গিতে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বাঙ্গিতে চিনির পরিমাণ রয়েছে খুবই কম, তাই ডায়াবেটিস রোগিরাও খেতে পারেন সানন্দে।
⇒বাঙ্গিতে রয়েছে প্রচুর পানি, যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে।বাঙ্গিতে রয়েছে প্রচুর খাদ্য আঁশ, যা খাদ্য হজম করতে এবং হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।আসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামান্দ্য, নারীদের হাড়ের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি।পুরুষের হাড়ও মজবুত করে বাঙ্গি। মনের অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এ ফলের।
medicalbd সাস্থের সকল খবর।
